রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ভারত আমাকে শিখিয়েছে স্বাধীনতার আসল অর্থ: অভিনেত্রী ইলনাজ নৌরোজী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: ইলনাজ নৌরোজী

২০১৫ সালে প্রথমবারের মতো ভারত আসেন ইরানিয়ান-জার্মান মডেল এবং অভিনেত্রী ইলনাজ নৌরোজী। ভারতের স্বাধীনতা দিবসের মূহুর্তে, তিনি স্বীকার করেন যে, এখানে এসেই তিনি স্বাধীনতার মূল অর্থ বুঝতে শিখেছেন। ভারত এবং ভারতীয়দের সাথে তার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে বলেন তিনি। ইরানের বাসিন্দা হয়েও ভারতের সাথে তিনি মনের টান খুঁজে পান।

১৫ আগস্ট ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে স্বাধীন হয়েছিল ভারত। ইলনাজ বলেন, এক সময় তৃতীয় বিশ্বের দেশ হিসেবে পরিচিত ছিল ভারত। বর্তমানে এ দেশ বিশ্বের বুকে শক্তিশালী দেশ হিসেবে সুপরিচিত। দেশটির উন্নতি নিয়ে তিনিও গর্ববোধ করেন।

জার্মানিতে থাকাকালীন সময়ে তিনি বুঝতে পারেন স্বাধীনতা কি এবং ভারতে এত বছর ধরে থেকে তিনি বুঝতে পেরেছেন স্বাধীনতার আসল অর্থ কি, প্রকৃত স্বাধীনতা কাকে বলে। ইরানের মানুষেরা ন্যুনতম মানবিক চাহিদাটুকুও পূরণ করতে পারে না। আর তাই তিনি স্বাধীনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ভারত একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং তিনি চান তার দেশ ইরানও যেন খুব শীঘ্রই এমন একটি রাষ্ট্রে পরিণত হতে পারে।

তিনি যখন ভারতে আসেন, তখন তিনি এখানকার ভাষাটুকু পর্যন্ত জানতেন না। অথচ ভারতীয়রা তাকে অল্প সময়ের মধ্যেই আপন করে নেয়।

"হ্যালো চার্লি" বা "যুগ যুগ জিও" এর মতো চলচ্চিত্রে কাজ করা এ অভিনেত্রী জানান, ভারতীয়রা অত্যন্ত অতিথিপরায়ণ আর তাই তিনিও খুব তাড়াতাড়ি ভারতকে আপন করে নিতে পেরেছেন। 

এম.এস.এ্

ভারতের স্বাধীনতা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250