বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

ব্যাটিং অনুশীলনেও দেখা গেল তামিমকে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

গেল মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলেছিলেন তামিম ইকবাল। তিনি এশিয়া কাপে নেই। ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কিনা, সেটিও নিশ্চিত নয়। এরই মধ্যে নেতৃত্ব ছেড়েছেন। লড়াই করছেন চোটের সঙ্গে, তামিমের ফেরা নিয়ে তাই আছে ধোঁয়াশা।

গত বছরের নভেম্বর থেকে চোটে ভুগছিলেন তামিম। তবে সেই চোট সম্পর্কে বিস্তারিত জানা যায় গেল মাসে টাইগার এই ওপেনার দুবাই যাওয়ার পর। জানা যায় কোমরের ডিস্কে চোট ধরা পড়েছে তামিমের। এরপর লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে আবারো দেশে ফিরে আসেন তামিম। দেশে ফিরে কিছুদিন ছিলেন বিশ্রামে। এরপর ওয়ার্ম আপ করে ফিটনেসের কাজ শুরু করেছিলেন তামিম। বাকি ছিল কেবল ব্যাটিং অনুশীলন করা।

রোববার (২০ আগস্ট) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাট হাতে নেমে পড়েন তামিম। দুপুর আড়াইটা নাগাদ ব্যাট করতে নেমে প্রায় মিনিট বিশেকের মতো ব্যাট চালান তারকা এই ওপেনার। এ সময় নেটের পেছনে সর্বক্ষণই সবকিছু পর্যবেক্ষণ করছিলেন বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম। 

প্রথম দিনে অবশ্য থ্রোয়ারের বল খুব বেশি গতির দেখা যায়নি। তবে সব বলকেই বেশ সাবলীল ভাবেই সামলাতে দেখা গেছে তামিমকে। ব্যাটিং অনুশীলন শেষে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তামিম চলে যান মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে।

মূল মাঠে গিয়ে নতুন করে বিসিবির সঙ্গে যুক্ত হওয়া পুনর্বাসন কেন্দ্রের প্রধান কিরন থমসকে নিয়ে খানিকক্ষণ রানিং করেন তামিম। এ ছাড়া থমস তাকে বেশ কিছু শারীরিক চর্চাও দেখিয়ে দেন। এদিকে আসন্ন এশিয়া কাপের দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন তামিম। তবে ধারণা করা হচ্ছে আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারো মাঠের ক্রিকেটে ফিরবেন এই ওপেনার।

আর.এইচ

তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250