সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে আমেরিকার কোনো অনুমান বা ভাবনা-চিন্তা নেই। তবে, দেশটি বাংলাদেশের জনগণের স্বার্থে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার, বিরোধী দল ও সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো অব্যাহত রাখবে।

স্থানীয় সময় সোমবার (৪ঠা ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে একজন প্রশ্ন করার সময় বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সরকার নজিরবিহীনভাবে নির্বাচন আয়োজন করছে—২০ হাজারের বেশি বিরোধী নেতাকর্মীকে আটক, হেফাজতে মৃত্যু বাড়ছেই—ছয় দিনে তিন বিরোধী কর্মী মারা গেছে, টার্গেট ব্যক্তিকে না পেয়ে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে, (নির্বাচনে নিজেদের) জয় নিশ্চিত করতে নতুন কিংস পার্টিকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিসহ সব বড় রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে। মার্কিন সরকার বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির সম্ভাবনাকে কীভাবে মূল্যায়ন করছে?’

ম্যাথিউ মিলার বলেন, ‘আবার, আমি নই...। আমি (উত্তরে) যাচ্ছি না। আমি এর পরেরটিতে যেতে যাচ্ছি। কারণ, আমার সময় সীমিত। আমি জানি, এমন অনেক লোক আছে, যাদের এখনও প্রশ্ন আছে। আমি নির্বাচনের ফলাফল নিয়ে অনুমান করতে যাচ্ছি না। আমি বলব, যা আমরা আগে বহুবার বলেছি—আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের বাংলাদেশের জনগণের স্বার্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে যাব।’

ওআ/

নির্বাচন বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250