শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বাংলাদেশ ব্যাংককে যে পরামর্শ দিল আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৪ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে মঞ্জুর করা ৪৭০ কোটি ডলারের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ঋণ ছাড়ের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে কিছু পরামর্শও দিয়েছে সংস্থাটি। 

প্রধান দুটি পরামর্শ হলো বাংলাদেশের অর্থনৈতিক নীতি দৃঢ় করতে হবে এবং আরো উন্নত ও নমনীয় বিনিময় ব্যবস্থা প্রবর্তন করতে হবে। অর্থাৎ বাংলাদেশকে অবশ্যই তার বাড়তে থাকা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘চলতি মাসে আমরা বৈশ্বিক ঋণদাতা সংস্থা এবং আমাদের উন্নয়ন অংশীদারদের কাছ থেকে ১৩১ কোটি ডলার পাচ্ছি। এছাড়া আমাদের রেমিটেন্সের প্রবাহও বর্তমানে বেশ ভালো।’

‘এখন আমাদের সামনে মূল চ্যালেঞ্জ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। আইএমএফও সেই পরামর্শই দিয়েছে।’মেজবাউল জানান, বর্তমানে বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার ৮ শতাংশ। আইএমএফের নির্দেশনাকে আমলে নিয়ে ইতোমধ্যেই আগামী ২০২৪ সালের জুনের মধ্যে এই হারকে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরো পড়ুন:  আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন

এ সম্পর্কিত এক বিবৃতিতে আইএমএফ জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতির আয়তন ৪১ হাজার ৬০০ কোটি ডলার এবং এটি একসময় বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে একটি ছিল। কিন্তু করোনা মহামারি এবং তার জের কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রপ্তানি প্রবাহ অব্যাহত থাকা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতিকে অপ্রাত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখী হতে হয়েছে।

তবে বৈশ্বিক চ্যালেঞ্জ ও চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি তার গতিপথ হারায়নি বলে প্রশংসা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এ প্রসঙ্গে বুধবার এক বিবৃতিতে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্টোনেটি সায়েহ বলেন, ‘করোনা মহামারির পর থেকে বাংলাদেশের অর্থনীতি বহুমূখী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আশার কথা হলো, বৈরী পারিপার্শ্বিতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি পথ হারায়নি।’

গত জানুয়ারি মাসে ঋণের প্রথম কিস্তি পেয়েছিল বাংলাদেশ। সেবার ৪৭ কোটি ৬০ ডলার ছাড় দিয়েছিল আইএমএফ।

সূত্র : রয়টার্স  

এইচএআ/ আই.কে.জে/

 

আইএমএফ কিস্তি পরামর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250