রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ফ্ল্যাট কেলেঙ্কারির মধ্যেই ‘হট বার্বি’ লুকে উত্তাপ ছড়ালেন নুসরাত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্যঙ্গ-বিদ্রুপ আর কটু কথা যেন কিছুতেই পিছু ছাড়ে না নুসরাত জাহানের। এর মধ্যেই আবার ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ। তবে এসব নিয়ে হয়তো তিনি মোটেই চিন্তিত নন। তাই এবার ‘বার্বি’ ট্রেন্ডে গা ভাসালেন অভিনেত্রী-সাংসদ।

গ্রেটা গারউইগ পরিচালিত রায়ান গসলিং ও মারগট রবি অভিনীত ‘বার্বি’ সিনেমার জেরেই সোশ্যাল মিডিয়ায় গোলাপি বিপ্লব শুরু হয়েছে। হলিউড-বলিউড-টলিউড নির্বিশেষে একাধিক তারকা এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। নুসরাতও বাদ রইলেন না। সাজপোশাকে হলেন বার্বি।

আরো পড়ুন: পৃথিবীর সবাই স্বার্থপর : জাহারা মিতু

সামাজিক মাধ্যমে হট বার্বি লুকে সুইমিংপুলে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন নুসরাত। ছবির ক্যাপশনে লিখেছেন, গোলাপি আভায় দিবাস্বপ্নের মতো এই পোশাক। লেখার নিচেই দিয়েছেন ‘বার্বি’ হ্যাশট্যাগ।

বসিরহাটের তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি তার বিরুদ্ধে ফ্ল্যাট কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তা নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়ে যায়।

সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে, ঋণের টাকায় ফ্ল্যাট কেনা আর সেই ঋণ মিটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন। 

এসি/ আই. কে. জে/


নুসরাত ‘হট বার্বি’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250