বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল। তিনি প্রকাশ্যে নিজেকে সমকামী হিসেবে পরিচয় দেন।

মাত্র ৩৪ বছর বয়সে প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব পাওয়া গ্যাব্রিয়েল আট্টাল আধুনিক ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন।

এর আগে ১৯৮৪ সালে ফ্রাঙ্কোস মিতারেন্ড ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়ে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।

২০ মাস দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার (৮ই জানুয়ারি) প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন এলিজাবেথ বোর্নে। প্রধানমন্ত্রী থাকাকালীন আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হিমশিম খেয়েছেন তিনি।

আরও পড়ুন: নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কার শুরু ম্যাক্রোঁর

আগামী জুনে ইউরোপিয়ান সংসদে নির্বাচন হবে। সেই নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল ফ্রান্সকে নেতৃত্ব দেবেন।

ফ্রান্সের রাজনীতিতে গ্যাব্রিয়েল আট্টালের উত্থানটি খুব কম সময়ের মধ্যে হয়েছে। ১০ বছর আগেও ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপরিচিত এক উপদেষ্টা ছিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্যাব্রিয়েল আট্টাল ফ্রান্সের ইতিহাসে প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে হোটেল ম্যাটিগনোনের (প্রধানমন্ত্রীর দপ্তর) দায়িত্ব নেবেন। ফ্রান্সের নতুন এ প্রধানমন্ত্রীর সমকামী পার্টনার হলেন অপর আইনপ্রণেতা স্টেফানে সেজোর্নে।

গ্যাব্রিয়েল আট্টাল ২০১৭ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে বিতর্কের ক্ষেত্রে বেশ পটু ছিলেন তিনি। আর এ গুণের কারণে ম্যাক্রোঁর নজর কাড়তে সমর্থ হন তিনি। ২৯ বছর বয়সে শিক্ষা মন্ত্রণালয়ে ছোট পদের দায়িত্ব পান তিনি। ২০২০ সাল থেকে ফরাসি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে আসছেন তিনি।

সূত্র: বিবিসি

এসকে/ 

প্রধানমন্ত্রী ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রোঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250