রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

ফুলকপি চাষে ৫০ হাজার টাকা খরচে মুনাফা দেড় লাখ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘নিরাপদ উচ্চমূল্য ফসল উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় চলতি মৌসুমে নাটোরের গ্রীষ্মকালে ফুলকপি আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। তাছাড়া অসময়ে ফুলকপি হওয়ায় বাজারে ভালো দাম পাচ্ছে চাষিরা।

জানা যায়, নাটোর সদর উপজেলা কৃষি অফিস ‘নিরাপদ উচ্চমূল্যের ফসল উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় চলতি গ্রীষ্মকালে ফুলকপি আবাদের উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগের ফলে ৫ হেক্টর জমিতে ফুলকপি আবাদ হয়। উৎপাদন অন্তত শত টন।

কৃষি বিভাগ নির্বাচিত ১২ জন কৃষকের প্রত্যেককে ৫০ শতাংশ জমিতে ফুলকপি আবাদে প্রয়োজনীয় বীজ, জৈব সার, কীটনাশক এবং পরিচর্যা বাবদ ২ হাজার টাকা প্রদান করে।

নাটোর সদর উপজেলার দিয়ার ছাতনী এলাকার চাষি রাজিব হোসাইন বলেন, পৌনে ২ বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। কৃষি বিভাগ প্রদর্শনী খামার স্থাপন করে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার, কীটনাশক, পোকামাকড় দমনের ফাঁদ এবং পরিচর্যার জন্যে ২ হাজার টাকা প্রদান করে।

আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই ফুলকপি বিক্রি শেষ করেছি। শুরুতে দামও বেশ ভালো পেয়েছি। সবমিলিয়ে ৫০ হাজার টাকার খরচ বাদ দিয়ে মুনাফা হয়েছে দেড় লাখ টাকা।

আরো পড়ুন: ২৫ টাকার লেবুর চারায় লাখ টাকা আয়

আরেক চাষি কদর আলী বলেন, ৭ বিঘা জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করেছি। জমিতে পর্যায়ক্রমে ফুলকপি বিক্রি করছি। প্রায় আরো এক মাস বিক্রি করতে পারবো। বৃষ্টির পানিতে অনেক সময় ফুলকপিতে পঁচন ধরার একমাত্র সমস্যার কথা জানান তিনি।

উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম বলেন, নাটোরের কৃষি বৈচিত্র্যকরণে ভরপুর হয়ে উঠেছে। কৃষি অফিসের পক্ষ থেকে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছিলাম আমরা। কপি চাষ করে তাঁরা সফল হওয়াতে আমাদের প্রশান্তি। ভবিষ্যতে এই ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।

এসি/ আই. কে. জে/ 



দেড় লাখ টাকা ফুলকপির চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250