রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

ফুল তাজা রাখার বিশেষ সাতটি নিয়ম

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১১ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

তাজা ফুল কিনে আনার পর যত্ন নিতে হবে সঠিকভাবে, কিছু নিয়ম মেনে। তাহলে সতেজ থাকবে অনেকদিন

উপহার দিতে বা ঘর সাজাতে অনেকেই বেছে নেন তাজা ফুল। ফুলের ঘ্রাণ ও সৌন্দর্য মুহূর্তেই মন ভালো করে দেয়। কিন্তু তাজা ফুল ঘরে রাখার বড় সমস্যা হলো দুই দিন পরই ফুলের সতেজতা হারিয়ে যেতে শুরু করে। ফুলদানিতে রাখার পর একটু যত্ন নিলে প্রায় ১০ দিন পর্যন্ত ভালো থাকবে ফুল, বলেন শুভেচ্ছা ফ্লাওয়ার স্টুডিওর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। জেনে নিন টুকটাক নিয়মগুলো।

১. তাজা ফুলের জন্য সবার আগে দরকার পরিষ্কার পানি। প্রতিদিন সম্ভব হলে দুবার করে ফুলদানির পানি বদলে দিন। সম্ভব না হলে অন্তত একবার। একই পানি বেশি সময় ধরে রাখলে ব্যাকটেরিয়া জন্মায়। পানি পাল্টালে ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ পায় না।

২. ফুলের পুরো কাণ্ডটি না কেটে লম্বা করেই পানিতে রাখুন। প্রতিদিন কাণ্ডটি ৪৫ ডিগ্রি কোণে অল্প অল্প করে কেটে দিন। পচা কাণ্ড এভাবে ফেলে দিলে ফুল বেশি দিন তাজা থাকবে।

৩. ফুলদানিতে ফুল রাখার আগে পাতাগুলো ছেঁটে ফেলুন। কারণ, পাতা দ্রুত শুকিয়ে যায়। পাতা ছাড়া রাখলে ফুল বেশি দিন ভালো থাকে।

৪. সংরক্ষণ করতে চাইলে ফুলের কুঁড়ি বেছে নিন। এতে অনেক দিন ধরে তাজা ফুলের সৌরভ পাওয়া যাবে।

৫. আলো-বাতাস চলাচল করে, এমন জায়গায় ফুলদানি রাখলে ফুল ভালো থাকবে। ফুলদানি ঘরের ঠান্ডা জায়গায় রাখুন। তবে সরাসরি ফ্যান বা এসির বাতাস লাগে, রোদ আসে, এমন জায়গায় ফুল না রাখাই ভালো।

আরো পড়ুন: সন্দেহপ্রবণ মানুষের আয়ু কম হয়: গবেষণা

৬. সবজি বা পাকা ফলের কাছাকাছি ফুল রাখবেন না। পাকা ফল থেকে নির্গত ইথিলিন গ্যাসের প্রভাবে ফুল দ্রুত শুকিয়ে যায়।

৭. অনেকে ফুলের ওপর পানি স্প্রে করেন। এটা না করাই ভালো, কারণ এতে ফুল দ্রুত পচে যায়।

এসি/

ফুল বিশেষ নিয়ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250