শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

প্রেশার কুকারে রান্না করা খাবার কি স্বাস্থ্যের জন্য নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

কর্মব্যস্ত এই জীবনে রান্নার কাজ যতটা কম সময়ে সারা যায়, ততই ভালো। চটজলদি রান্নার জন্য অনেকেই প্রেশার কুকারের ওপর ভরসা করেন। তবে মনে সংশয় থাকে, এতে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় কিনা তা নিয়ে। 

অনেকেই মনে করেন, প্রেশার কুকারে রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আসলে কি এই ধারণা ঠিক? চলুন জানা যাক আসল সত্য- 

সম্প্রতি ‘সায়েন্স অব ফুড অ্যান্ড এগ্রিকালচার’ নামে একটি মার্কিন স্বাস্থ্য বিষয়ক পত্রিকায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, প্রেশার কুকারে রান্না করলে খাবারের লেক্টিনের মাত্রা কমে যায়। এমনটা হলে কী কী সমস্যা হতে পারে?

লেক্টিন হলো একটি বিশেষ ধরনের প্রোটিন। কার্বোহাইড্রেটের সঙ্গে মূলত এই প্রোটিন বন্ধনে থাকে। অনেক খাবারেই এই উপাদানটি থাকে। প্রেশার কুকারে রান্না করলে এর মাত্রা কমে যেতে পারে। 

আরো পড়ুন : যেভাবে পেঁয়াজ ছাড়াই রান্না হবে সুস্বাদু খাবার

বিশেষজ্ঞদের মতে, এই লেক্টিন একটি ক্ষতিকর রাসায়নিক উপাদান। এটি খাবারের পুষ্টিগুণ নষ্ট করে দিতে সক্ষম। অর্থাৎ, এদিক থেকে বিচার করলে প্রেশার কুকারে রান্না করলে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে ষোলআনা। বরং বলা যায়, এতে খাবারের পুষ্টিগুণ বাড়ে। শরীর বেশি পুষ্টি পায়।

তবে প্রেশারে কুকারে রান্নার একটি খারাপ দিকও আছে। অধিকাংশ প্রেশার কুকার অ্যালোমিনিয়ামের তৈরি। বিশেষজ্ঞদের মতে, অত্যাধিক গরম হয়ে গেলে প্রেশার কুকারের অ্যালোমিনিয়ামের রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে। এতে পুষ্টিগুণ নষ্ট হওয়া আশঙ্কা থাকে। 

অনেকের মতে, ইদানীং অনেক প্রেশার কুকারই অ্যালোমিনিয়ামের তৈরি নয়। এগুলো লোহা বা মিশ্র ধাতু দিয়ে তৈরি হয়। যা খাবারের পুষ্টিগুণে তেমন প্রভাব ফেলে না। এমন প্রেশার কুকারে রান্না করলে সমস্যা অনেকটাই কমে যায়। 

সবমিলিয়ে বলা যায়, ভালোমানের প্রেশার কুকার হলে আপনি তাতে রান্না করতেই পারেন। এতে গ্যাস আর সময় দুটোই বাঁচবে।

এস/ আই.কে.জে/

রান্না নিরাপদ প্রেশার কুকারে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250