সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’

প্রেগন্যান্সির মাঝেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে অনুষ্কা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আইসিসি ওয়ার্ল্ড কাপের গতকালের হাইভোল্টেজ ম্যাচ যে সকলের মন ভালো করে দিয়েছে সেটা বলাই বাহুল্য। অতি সহজেই আরও একবার পাকিস্তানকে হারিয়ে জয়ের তাজ মাথায় পরল ভারত।

শুরুতেই দুটো উইকেট পড়ে যাওয়া সত্বেও যেভাবে পাকিস্তানকে দুরমুশ করে ভারত জয় ছিনিয়ে নিল অতি সহজেই তা ক্রিকেট প্রেমীদের মন কেড়েছে। আর এই আনন্দের মাঝে একটু মজা হবে না তাই কখনও হয়? তাই তো এদিন স্টেডিয়ামে খোশমেজাজে দেখা গেল অরিজিৎ সিং এবং অনুষ্কা শর্মাকে।

গতকাল শনিবার একদম সকাল সকাল আমেদাবাদ পৌঁছে যান অনুষ্কা শর্মা। অল ব্ল্যাক লুকে বিমানবন্দর চত্বরে দেখা যায় তাঁকে। প্রেগন্যান্সির গুজবের মাঝেই তিনি বিরাট কোহলি এবং টিম ইন্ডিয়াকে সমর্থন করতে উড়ে আসেন এখানে।

অন্যদিকে এদিন ভারত পাক ম্যাচ শুরু হওয়ার আগে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিসিসিআই। সেখানেই গান পরিবেশন  করেন অরিজিৎ সিং। তিনি ছাড়াও শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং ছিলেন।

অনুষ্ঠানের পর খেলা শুরু হয়। প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে পাকিস্তান। পরে সেই রান তাড়া করতে নেমে অতি সহজেই মাত্র ৩০.৩ ওভারে লক্ষ্যপূরণ করে ভারত। আর এসবের মাঝেই গ্যালারিতে খোশমেজাজে দেখা গেল অরিজিৎ এবং অনুষ্কাকে।

আরো পড়ুন: আপনি আমার বাংলাদেশ : জুয়েল আইচকে আমেরিকান ভদ্রমহিলা

খেলা ছেড়ে অনুষ্কার ছবি তোলায় ব্যস্ত ছিলেন অরিজিৎ। গায়কের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খান নায়িকা। সাদা শার্ট এবং জিন্স পরে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অরিজিৎকে।

এমনকি তিনি অনুষ্কাকে পোজ দেওয়ার কথাও বলেন। অন্যদিকে সাদা ড্রেস পরে হাসিমুখে পোজ দেন তিনি।

কিছুদিন আগেই হিন্দুস্তান টাইমসের তরফে বিশেষ প্রতিবেদনে জানানো হয় বিরাট এবং অনুষ্কার সংসারে নতুন অতিথি আসতে চলেছে। তাঁদের ম্যাটারনিটি ক্লিনিকেও পর্যন্ত দেখা গিয়েছে বলেই খবর।

কিন্তু এখনই সন্তান আসার কথা তাঁরা জানাতে চান না। কিছু সময় পর তাঁরা সকলের সঙ্গে সেই খুশির খবর ভাগ করে নেবেন বলেই তাঁদের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন। প্রসঙ্গত বিরাট এবং অনুষ্কার একটি মেয়ে আছে, ভামিকা।

এসি/ আই. কে. জে/ 



অনুষ্কা প্রেগন্যান্সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250