মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে

প্রায় একযুগ প্রেমের পর বিয়ে করলেন মডেল পল্লব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

পারিবারিক আয়োজনে গত বছরের ১৩ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন নব্বই দশকের জনপ্রিয় মডেল-অভিনেতা পল্লব। দীর্ঘ ১১ বছরের প্রেমের পর তিনি প্রেমিকা ওয়াহিদা রাহীকে বিয়ে করেন। তবে এতদিন পর্যন্ত বিয়ের খবরটি প্রকাশ্যে আনেননি। 

এ বিষয়ে পল্লব বলেন, ‘আগামী ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলাম। এখন খবরটি প্রকাশ্যে এলেও কোনো সমস্যা নেই। আমরা তো বিয়ে করেছি। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।’

পল্লবের স্ত্রী ওয়াহিদা রাহী বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেক ভালো আছি। আমাদের ১১ বছরের প্রেম। অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম করতেছি, বিয়ে তো করলাম মাত্র।’

আরও পড়ুনঅমিতাভ বচ্চনের হাতে অস্ত্রোপচার, কেমন আছেন এখন?

জানা গেছে, ২০১২ সালে পল্লব-রাহীর প্রথম পরিচয়। এরপর তারা পরস্পরের সঙ্গে কথা বলতেন। সেখান থেকেই প্রেম এরপর বিয়ে। বর্তমানে স্ত্রী রাহীকে নিয়ে সাভার ব্যাংক টাউন এলাকার বাস করছেন পল্লব। 

এই মডেলের স্ত্রী আরও বলেন, ‘আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গে একটা বিজ্ঞাপনে কাজ করেছি। এরপর ফোনে কথা বলতাম। আমাদের দেখা হতো, ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম।

যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাকেই চাই। ঠিক দুই বছর আগে বিয়ে করার সিদ্ধান্ত নিই। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়েটা করে ফেলি।’

বিয়ে না করায় পল্লবের মা অনেক বেশি চিন্তিত ছিলেন। কয়েক বছর ধরে নানাভাবে চেষ্টা করেন ছেলেকে বিয়ে দেওয়ার। অবশেষে মায়ের ইচ্ছা পূরণ হয়েছে। এ বিষয়ে পল্লব বলেন,  ‘ছেলের বউকে পেয়ে মা এখন খুব খুশি। মায়ের খুশিতে আমিও খুশি।’

এসি/ আই. কে. জে/ 





একযুগ মডেল পল্লব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250