সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রথম বাঙালি নারী চিকিৎসকের শততম প্রয়াণ দিবসে ডাকটিকিট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

৩ অক্টোবর দক্ষিণ এশিয়ার প্রথম বাঙালি নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর শততম প্রয়াণ বার্ষিকী। ১৯২৩ সালের এই দিনে ৬২ বছর বয়সে  মৃত‌্যুবরণ করেন এই মহিয়সী নারী। এ উপলক্ষ‌্যে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।  

মঙ্গলবার (৩ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে দশ টাকা মূল‌্যমানে স্মারক ডাকটিকিট ও দশ টাকা মূল‌্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং পাচ টাকা মূল‌্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ করেন ও একটি বিশেষ সিলমোহর ব‌্যবহার করেন। প্রথম বাঙালি নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর শততম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ‌্যে মন্ত্রী বিবৃতি দিয়েছেন।

আরো পড়ুন : ঢাকায় শুরু হয়েছে এসএটিআরসি'র ২৪তম সম্মেলন

বিবৃতিতে জনাব মোস্তাফা জব্বার ডা. কাদম্বিনীকে নারী জাগরণের অন‌্যতম অগ্রদূত আখ‌্যায়িত করেন। তিনি বলেন, সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে সকল বাধা অতিক্রম করে প্রথম নারী চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা কাদম্বিনী নারী অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণার একটি নাম। আপন সাধনায় উনিশ শতকের শেষভাগে পাশ্চাত্য চিকিৎসায় ডিগ্রি অর্জন করে তিনি হয়ে ওঠেন ভারতের প্রথমদিককার একজন বাঙালি নারী চিকিৎসক, তিনি বাঙালি নারীদের অহংকার।

ব্রাহ্ম সংস্কারক ব্রজকিশোর বসুর কন্যা কাদম্বিনীর জন্ম হয় ১৮ই জুলাই ১৮৬১ তে বিহারের ভাগলপুরে। তার মূল বাড়ি ছিলো বাংলাদেশের বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশীতে।

এসকে/ 

চিকিৎসক নারী প্রথম নারী কাদম্বিনী গাঙ্গুলী প্রয়াণ বার্ষিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250