রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

পায়রার জন্য কয়লা নিয়ে বন্দরে ভিড়েছে তৃতীয় জাহাজ

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩

#

ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসা এমভি জাডো জাহাজটি ৩৬ হাজার ৬শ মেট্রিক টন কয়লা নিয়ে এখন পায়রা বন্দরে।

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙর করেছে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল।

বুধবার (৫ জুলাই) জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা তৃতীয় জাহাজ এটি।

১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। বর্তমানে জাহাজটি আউটারেজ থেকে ইনার এ্যাংকোরেজে নিয়ে যাওয়া হচ্ছে।

ইনারে পৌঁছানোর পরপরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।

আরো পড়ুন: পায়রায় খালাসের অপেক্ষায় ৩৬ হাজার মেট্রিক টন কয়লা

এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামের আরও দুটি জাহাজ বন্দরে আসে।

এম এইচ ডি/ওআ

পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা বিদ্যুৎ পায়রা বন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250