শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

পদ্মা সেতুর ঋণের ৫ম-৬ষ্ঠ কিস্তি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে নেয়া ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সোমবার (১৮ই ডিসেম্বর) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন দুই কিস্তির ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪৪২ টাকা অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও অন্যরা উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি টাকারও বেশি। প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ। গত বছরের ২৬ জুলাই অর্থ বিভাগের সঙ্গে সংশোধিত ঋণ চুক্তি স্বাক্ষর করে সেতু কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, এক শতাংশ সুদসহ ৩৫ বছরে ঋণের টাকা ফেরত দেবে সেতু কর্তৃপক্ষ।

শিডিউল অনুযায়ী, প্রতি অর্থবছরে চারটি কিস্তি করে মোট ১৪০টি কিস্তিতে সুদ-আসলে ৩৬ হাজার ৩৯৩ কোটি ৯৩ লাখ টাকা পরিশোধ করা হবে। এছাড়া সেতুর ডিটেইল ডিজাইনের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ১৫ বছর মেয়াদে দুটি ঋণ চুক্তির আওতায় দুই শতাংশ সুদে অঙ্ক নেয়া হয়েছে। যা বছরে চারটি কিস্তি করে মোট ৬০টি কিস্তিতে সুদ-আসলসহ মোট ২ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৩৩০ এসডিআর পরিশোধ করা হবে।

চুক্তি অনুযায়ী ২০২২-২৩ অর্থবছর থেকে সেতুটির ঋণ পরিশোধ শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের এ ঋণ পরিশোধের জন্য ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত সময় পাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গত বছরের ২৫ জুন উদ্বোধনের পর থেকে গত ৩০ নভেম্বর পর্যন্ত পদ্মা সেতুতে মোট ১১৬৫ কোটি ১৩ লাখ ৪১ হাজার তিনশ ৪১ টাকার টোল আদায় হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা এবং ১৯ জুন তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করা হয়েছে। গত অর্থবছরে সর্বমোট ৬৩২ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ১৪৩ টাকা পরিশোধ করা হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ কিস্তিসহ পরিশোধিত মোট টাকার পরিমাণ ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা টাকা। ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত টোলের ওপর ১৫% ভ্যাট বাবদ পরিশোধিত হয়েছে ১৪৯ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৭২১ টাকা।

পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত সংগৃহীত টোলের পরিমাণ ১১৬৫ কোটি ১৩ লাখ ৪১ হাজার ৩৪১ টাকা। এখনও পর্যন্ত কিস্তি পরিশোধ করা হয়েছে ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা। টোলের ওপর ভ্যাট পরিশোধিত হয়েছে ১৪৯ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৭২১ টাকা। এই পর্যন্ত সেতুর অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বাবদ মোট ১৪২ কোটি ১২ লাখ ৮৩ হাজার ২৫ টাকা ব্যয় হয়েছে।

ওআ/

পদ্মা সেতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250