বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার। ছবি : সুখবর

নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি অটোরিকশা, দুটি হাসুয়া, দুটি ক্রিজ, দুটি কোরা বাড়াল, একটি গ্রিল কাটার, একটি প্লাইরেঞ্জ, একটি টর্চলাইট উদ্ধার করা করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, ডাকাত গিয়াস উদ্দিন, ইউসুফ ওরফে কালা, আজাদ, মনির হোসেন, সালাউদ্দিন, সফিক। 

বুধবার (১৫ নভেম্বর) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, মঙ্গলবার উপজেলার জিরতলী ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।    

আরো পড়ুন : দুধ দিয়ে গোসল করে প্রেম ও বিয়ে না করার শপথ

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কালা, আজাদ ও সালা উদ্দিনের নেতৃত্বে নতুন করে ডাকাতদল গঠন করে ডাকাতির চেষ্টা চালায়। পরে এই ডাকাত দলের ৯-১০ জন সদস্য উপজেলার জিরতলী ইউনিয়নে ডাকাতি করার পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জিরতলী ইউনিয়নে অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে বিল থেকে আটক করে পুলিশ। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও এক ডাকাতকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক তার বাসা থেকে আরেকটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতদলকে সহায়তাকারী সফিককে গ্রেপ্তার করা হয় এবং ডাকাতদের আনা নেওয়ার জন্য ব্যবহৃত একটি অটোরিকশা আটক করা হয়। 

এস/ আই. কে. জে/ 

নোয়াখালী ৬ ডাকাত গ্রেপ্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250