বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির আবেদন ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

প্যালেস্টাইনে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার (২৭শে ডিসেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, ফোনালাপে নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন। গাজা উপত্যকায় মানবিক সাহায্য পাঠানো এখন সময়ের দাবি। ফলে সেই মতো যুদ্ধবিরতির ব্যবস্থা করা প্রয়োজন।

আরো পড়ুন: গাজায় শান্তির জন্য যে শর্ত দিলেন নেতানিয়াহু

জর্ডানের সঙ্গে মিলিতভাবে গাজায় মানবিক সাহায্য পাঠানোর পরিকল্পনা করেছে ফ্রান্স। গাজায় গিয়ে সরাসরি এই কাজে যোগ দেওয়ার কথাও বলেছে ফ্রান্স। ম্যাক্রোঁর বিবৃতিতে একথা বলা হয়েছে।

আঙ্কারায় এক সভায় নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শুধু তা-ই নয়, জার্মানির সমালোচনা করে তিনি বলেছেন, জার্মানি এখনো অতীতের ভুলের খেসারত দিচ্ছে। সে কারণেই ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলছে না।

এরদোয়ানের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, কুর্দিদের গণহত্যা করেছেন এরদোয়ান। বস্তুত, ইসরায়েলের প্রধানমন্ত্রীর অভিযোগ, হামাস নেতাদের সাহায্য করেছে তুরস্ক। কিন্তু ইসরায়েল হামাসকে শেষ না করে এই অভিযান বন্ধ করবে না বলেও স্পষ্ট জানিয়েছেন নেতানিয়াহু।

সূত্র: রয়টার্স

এইচআ/ আই.কে.জে/

গাজা ম্যাক্রোঁ যুদ্ধবিরতি নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250