রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

নিষেধাজ্ঞা সত্ত্বেও হামাসের সঙ্গে সম্পর্ক রাখবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তার দেশ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবে ও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না।

মালয়েশিয়ার জাতীয় সংসদে তিনি বলেন, ফিলিস্তিনি ইস্যুতে মালয়েশিয়ার সর্বসম্মতভাবে সমর্থন দেওয়া উচিত। মার্কিন সরকার হামাসের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আনোয়ার ইব্রাহিম একথা বললেন। হামাস ও জিহাদ আন্দোলনের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি হয়।

বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে সব রাজনৈতিক দল ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘদিন ধরেই সমর্থন দিয়ে আসছে এবং সে সমর্থন ব্যাপক মাত্রায়।

মার্কিন সরকারের ঘোষণার বিষয়ে মালয়েশিয়া সরকারের অবস্থান কী- গতকাল সংসদে তা জানতে চান বিরোধীদলের এক এমপি। বিরোধী এমপির প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্রের এই হুমকিসহ কোনো হুমকিই আমি মেনে নেবো না। এই পদক্ষেপ একতরফা ও এর কোনো বৈধতা নেই।

আরো পড়ুন: কোকাকোলা নিষিদ্ধ করল তুরস্ক!

তিনি বলেন, জাতিসংঘের সদস্য হিসেবে আমরা শুধু নিরাপত্তা পরিষদে পাস হওয়া কোনো প্রস্তাবকে স্বীকার করি।

মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন-ইসরাইয়েল সংকটে ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়ে আসছে। দেশটি এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেবে না বলেও অবস্থান নিয়েছে।

সূত্র: বিবিসি, পার্সটুডে

এসকে/ 

নিষেধাজ্ঞা মালয়েশিয়া হামাস ফিলিস্তিনি সমর্থন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250