সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

নির্বাচনের জন্য আস্থার শতভাগ পরিবেশ এখনো সৃষ্টি হয়নি: চুন্নু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘জাতীয় পার্টি বিশ্বাস করে, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদল সম্ভব নয়। গেল ৩৩ বছরে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন নিয়েই কথা আছে। এমনকি তত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনে যারা জিতেছে, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যারা ক্ষমতায় যেতে পারেনি, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান নির্বাচন ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু করতে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি গ্রহণ করতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন সামনে এসেছে। আমরা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চেয়েছি, নির্বাচনের জন্য আস্থার শতভাগ পরিবেশ এখনো সৃষ্টি হয়নি।’

মঙ্গলবার (২১ নভেম্বর) জাতীয় পার্টির মহাসচিব এক বিবৃতিতে এসব কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী বিবৃতিটি পাঠান।

মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। মানুষের মনে প্রশ্ন আছে, ভোট কেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারবে কিনা। নির্বাচন নিয়ে মানুষের মাঝে শংকা ও সংশয় আছে। তাই আমরা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। আমরা কোন জোট বা মহাজোট করবো না, আমরা তিনশ আসনেই নির্বাচন করব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‌‌‘বিভিন্ন মহল স্বার্থ সিদ্ধির জন্য ষড়যন্ত্র করছে। জাতীয় পাার্ট চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টি চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। আমাদের প্রধান উপদেষ্টা বেগম রওশন এরশাদ গতকাল দুইবার ফোন করে আমাকে বলেছেন, তার এবং তার ছেলের জন্য মনোনয়ন ফরম নেবেন। কিন্তু গতকাল কেউই মনোনয়ন ফরম নিতে আসেনি, আজ হয়তো আসতে পারে।’

আজ মঙ্গলবার ৬২২টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। এ নিয়ে দুই দিনে এক হাজার ১৭৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। 

উল্লেখযোগ্যদের মধ্যে মনোয়নয়ন ফরম কিনেছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, আব্দুর রশীদ সরকার, লিয়াকত হোসেন খোকা ও উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ।

এন/ওআ

নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250