সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

নির্বাচনে যেন ভোটারদের মতামতের প্রতিফলন হয়: চুন্নু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ছবি: সুখবর

জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেছেন, আমরা আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন গ্রহণযোগ্য করার ব্যাপারে নির্বাচন কমিশন কথা রাখবে, আশা করছি। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছেন। নির্বাচনে যেন ভোটারদের মতামতের প্রতিফলন হয়। 

রবিবার (২৬শে নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু। 

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের গেলো রাতে আপন ভাবী বেগম রওশন এরশাদের সাথে বৈঠক করেছেন। এটা তাদের পারিবারিক বিষয়, তিনি একা গিয়েছেন। দলীয় কিছু হলে পার্টি মহাসচিব হিসেবে আমাকে যেতে হতো। আমি আসলে ঐ বৈঠকের বিষয়ে জানিই না। রাজনৈতিক বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা তা আমি জানি না। 

তিনি বলেন, আমাদের প্রধান পৃষ্ঠপোষক রেগম রওশন এরশাদ, তাঁর ছেলে সাদ এরশাদ এবং ডাঃ কে আর ইসলাম যদি নির্বাচন করেন আমরা মনোনয়ন ফরম দেবো, তাদের স্বাগত জানাবো। আমরা চাই বেগম রওশন এরশাদ যেনো নির্বাচনে আসেন। আমরা তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবো। 

তিনি বলেন, যারা দল করেন তারা দলীয় মনোনয়ন ফরম নিয়েছে এবং তাদের সাক্ষাতকার গ্রহণ চলছে। তাদের মধ্য থেকে কাকে কাকে মনোনয়ন দেয়া হবে তা মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবেন। জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামোয় কোন বিভেদ নেই। জিএম কাদের এর নেতৃত্বের বাইরে কেউ নেই। জাতীয় পার্টি এখন যেকোন সময়ের চেয়ে বেশি শক্তিশালী। জাতীয় পার্টি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিতে দ্বিধা-দ্বন্দের অবকাশ নেই। 

তিনি আরো বলেন, সংসদীয় দল আর পার্টি এক নয়। সংসদীয় দলের সদস্যদের মেয়াদ শেষ। পার্টির কাজ পার্টি করছে, এর সাথে সংসদীয় দলের কোন সম্পর্ক নেই। আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমাদের শ্রদ্ধার পাত্র, তিনি নির্বাচন করলে আমরা স্বাগত জানাই। আশা করছি, প্রার্থী বাছাই শেষে আগামীকাল বিকেলে প্রার্থী তালিকা ঘোষাণা করতে পারবো। কম-বেশি তিনশো আসনেই আমাদের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আজ বেলা ১১টা থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করা হয়েছে। মনোনয়ন বোর্ডের সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের‘র সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, এ্যাডভোকেট সালমা ইসলাম, মোস্তাফিজার রহমান মোস্তফা (মেয়র), প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, লিয়াকত হোসেন খোকা। 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- কো- চেয়ারম্যান এ্যাডভোকেট সালমা ইসলাম, মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার, লিয়াকত হোসেন খোকা, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, হেনা খান পন্নি, মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার, মোবারক হোসেন দুলু, তারেক আহমেদ আদেল, মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, লুৎফুর রেজা খোকন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, আব্দুল হামিদ ভাসানী, মোঃ বেলাল হোসেন, মোঃ আমির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, মাখন সরকার, ইউসুফ আজগর, দফতর সম্পাদক সুলতান মাহমদু, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান।

এসকে/ এএম/ 

নির্বাচন জাতীয় পার্টি চুন্নু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250