সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

নাশকতাকারীরা যেখানেই থাকুক না কেন গ্রেফতার করবো: ডিবিপ্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, শুধু ঢাকার শহর নয়, নাশকতাকারীরা দেশের যেই প্রান্তে থাকুক না কেন তাদের গ্রেফতার করবো। অনেকের নাম আমরা পেয়েছি। অনেককে গ্রেফতার করেছি।

তিনি বলেন, অবরোধের নামে যারা আগের দিন নাশকতা চালাচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বিচ্ছিন্নভাবে অচল বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তারা দেশের যেই প্রান্তে থাকুক না কেন অভিযান চালিয়ে গ্রেফতার করা হবে।

রোববার (১২ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অবরোধে সাধারণ মামলার বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, বিভিন্ন থানায় যেসব মামলা হয় সেগুলো আমাদের দৈনন্দিন কাজ। সেই মামলাগুলোর তদন্ত করছি এবং যেগুলো অভিযান করা দরকার তা করছি।

পুলিশের নানা তৎপরতার পরও একের পর এক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এতে গোয়েন্দা দুর্বলতা রয়েছে কি না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় থানা পুলিশ, ডিবি পুলিশ টহল দিচ্ছে। হুন্ডা, মোবাইল কোর্ট চলছে। আমরা চেকপোস্ট বসাচ্ছি। যারা বাসে আগুন দিচ্ছে তাদের গ্রেফতার করছি। বিচ্ছিন্ন কয়েকটা জায়গায়... অবরোধ আজকে, তারা গতকাল সন্ধ্যায় অচল, নষ্ট বাসে আগুন ধরিয়ে দিচ্ছে। এ নাশকতাকারীরা ফৌজদারি অপরাধ করছে। তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো।

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আশঙ্কা ঘিরেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। আমরা দৈনন্দিন কাজ করছি। নাশকতার পরিকল্পনা যারা করছেন তাদের গ্রেফতার করছি। তফসিলকে কেন্দ্র করে যারা এ ধরনের অপরাধ করবে তাদের গ্রেফতার করবো। নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করার জন্য আমরা কাজ করবো এবং এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব।

এসকে/ 

নির্বাচন ডিবিপ্রধান হারুন গ্রেফতার তফসিল ঘোষণা নাশকতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250