বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

নাশকতা এড়াতে সাময়িক বন্ধ হলো উত্তরা এক্সপ্রেস ট্রেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অবরোধে নাশকতার আশঙ্কায় দিনাজপুরের পার্বতীপুর থেকে রাজশাহী রুটের উত্তরা এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২২শে ডিসেম্বর) থেকে এই ট্রেনটি সাময়িক বন্ধ থাকবে। বাংলাদেশ রেলওয়ের জারি করা এক আদেশে ট্রেনটি বন্ধ করা হয়। 

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল সই করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরতাল অবরোধ তথা নাশকতা এড়ানোর লক্ষ্যে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা ৩২/৩১ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল ২২শে ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করা হলো।

আরো পড়ুন: ট্রেনে আগুন দেয়ার ঘটনার তদন্ত চায় জাতিসংঘ 

পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, নিরাপত্তার কথা ভেবে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করা হয়েছে। মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে।

নাশকতা এড়াতে কি ট্রেনটি বন্ধ করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি বলতে পারব না। তবে ট্রেনটির নিরাপত্তা কথা ভেবে বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ই ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়। 

এইচআ/ এসকে/ 

রেলপথ দিনাজপুর বন্ধ নাশকতা হরতাল-অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250