সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

নাগরিকদের বেশি সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন কিম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্ব থেকে বিচ্ছিন্ন দেশ নর্থ কোরিয়ায় দিন দিন কমছে জন্মহার। এই জন্মহার হ্রাস ঠেকাতে কার্যকরী ব্যবস্থা হিসেবে বেশি সন্তান জন্মদানের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট কিম জং উন। এটিকে ‘সবার গৃহস্থালি’ চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন তিনি।

সোমবার (৪ঠা ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা।

গতকাল রোববার পিয়ংইয়ংয়ে মায়েদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে এমন কথা মন্তব্য করেন কিম।

তিনি বলেন, জন্মহার হ্রাস ঠেকানো এবং শিশুদের সঠিকভাবে পরিচর্যা আমাদের সবার গৃহস্থালি দায়িত্ব। মায়েদের সঙ্গে কাজ করার সময় আমাদের এটি নিশ্চিত করতে হবে।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে নর্থ কোরিয়ায় একজন নারী গড়ে প্রায় দুইটি (১ দশমিক ৮) সন্তান জন্ম দিয়েছেন।

নর্থ কোরিয়ার জন্মহার অবশ্য তাদের প্রতিবেশি দেশগুলোর তুলনায় ভালো। উত্তর কোরিয়ার আশপাশে যেসব দেশ আছে সেগুলোও জন্মহার হ্রাস সমস্যা আরো প্রকট।

সাউথ কোরিয়ায় গত বছর গড় জন্মহার ০ দশমিক ৭৮ এ গিয়ে ঠেকে। অপরদিকে জাপানের জন্মহার হ্রাস পেয়ে ১ দশমিক ২৬ হয়।

আরো পড়ুন: ৮ সন্তান নিতে রুশ নারীদের পুতিনের আহ্বান

জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় সাউথ কোরিয়ায় শিশু বিশেষজ্ঞের সংখ্যাও কমে গেছে। জন্মহার বাড়াতে দেশটির একটি শহরে ম্যাচমেকিং ইভেন্টও আয়োজন করা হয়েছিল।

নর্থ কোরিয়ায় প্রায় আড়াই কোটি মানুষ বসবাস করেন। দেশটিতে সাম্প্রতিক সময়ে একাধিকবার খাদ্য সংকটে পড়েছে। যার মধ্যে রয়েছে ১৯৯০ সালের দুর্ভিক্ষ। মূলত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়ে খাদ্য সংকটে পড়তে হয়েছে তাদের।

রোববারের অনুষ্ঠানে কিম উপস্থিত মায়েদের ধন্যবাদ জানান। তার মতে দেশের শক্তি বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন মায়েরা।

কিম ওই অনুষ্ঠানে জানিয়েছেন, যখন তিনি কঠিন সময়ে পড়েন তখন মায়েদের কথা চিন্তা করেন।

সূত্র: রয়টার্স, কেসিএনএ

এসকে/  

সন্তান জন্মদান কিম জং উন নর্থ কোরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250