সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

নতুনরূপে ফিরছেন লাক্স তারকা কুসুম শিকদার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মিডিয়ায় নতুন রূপে ফিরছেন লাক্স তারকা কুসুম শিকদার। দীর্ঘ বিরতির পর অভিনেতা ইয়াশ রোহানকে সঙ্গে নিয়ে অভিনয়ে ফিরছেন তিনি। ঢালিউডের নতুন সিনেমা ‘শরতের জবা’য় একসঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন কুসুম-ইয়াশ। সিনেমাটি ভৌতিক ও অতিপ্রাকৃত ঘরানার।

‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে নেয়া হয়েছে এ সিনেমার গল্প। সিনেমাটিতে কুসুম শিকদার শুধু অভিনয়ই করেননি, চিত্রনাট্য তৈরির পাশাপাশি সিনেমাটি প্রযোজনা ও পরিচালনাও করেছেন। তবে কুসুমের সঙ্গে যৌথভাবে এ সিনেমাটি পরিচালনা করছেন সুমন ধর।

আরো পড়ুন: রাশমিকাকে নিয়ে এ কি মন্তব্য রণবীরের!

এ সিনেমার শুটিং হয়েছে নড়াইলের কালিয়া উপজেলা পহরডাঙ্গায়। সম্প্রতি নতুন এ সিনেমার শুটিং শেষ হয়েছে। ডাবিংয়ের কাজও শেষ। এখন চলছে কালার গ্রেডিংয়ের কাজ। নতুন এ সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী কুসুম।

কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে এ সিনেমা। এতে কুসুম, ইয়াশের পাশাপাশি অভিনয় করেছেন জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, হাসনাত রিপন, জাহাঙ্গীরসহ অনেকে।

উল্লেখ্য, এ সিনেমার আগে অভিনেত্রী কুসুম শিকদার ‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল' সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন।

এসি/ আই.কে.জে/



লাক্স তারকা কুসুম শিকদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250