বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

নতুন গুড়ের নারকেলের পায়েস তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের আয়োজনে মজাদার সব পদের সঙ্গে ডেজার্টে রাখতে পারেন নতুন গুড়ের পায়েস। তাহলেই উৎসব জমে যাবে। যারা পায়েস রাঁধতে ভয় পান, তারা চাইলে এই রেসিপি অনুসরণ করে খুব সহজেই তৈরি করতে পারবেন নতুন গুড়ের নারকেলের পায়েস। রইলো রেসিপি-

উপকরণ-

১. নারকেল ১ কাপ

২. দুধ ১ লিটার

৩. গুড় ১ কাপ

৪. কনডেন্সড মিল্ক ৪ টেবিল চামচ

৫. ঘি ২ টেবিল চামচ

আরো পড়ুন : খেজুর গুড়ের চকলেট বরফি

৬. ছোট এলাচ ১টি

৭. সুজি ৩ টেবিল চামচ

৮. কাজু বাদাম ও কিশমিশ ৩ টেবিল চামচ।

পদ্ধতি-

প্রথমে কম আঁচে ২৫ মিনিট ধরে দুধ জ্বাল দিয়ে নিন। খেয়াল রাখুন দুধ যেন ঘন হয়ে আসে। এরপর ঘন দুধে কনডেন্সড মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। আঁচ যেন কম থাকে।

অন্যদিকে একটি কড়াইতে ঘি বা মাখন গরম করে এর মধ্যে দিয়ে দিন ছোট এলাচ গুঁড়া। মাখনের মধ্যে অল্প সুজি দিয়ে নাড়াচাড়া করুন। হালকা বাদামি রং ধরলে তুলে রাখুন।

দুধে অল্প অল্প করে ভেজে রাখা সুজি দিতে থাকুন। কড়াইয়ের তলায় যাতে ধরে না যায়, তার জন্য সমানে নাড়তে থাকুন। মনে রাখবেন নারকেলের চেয়ে সুজির পরিমাণ যেন বেশি না হয়।

ফুটে উঠলে চিনি ও কোরানো নারকেল দিয়ে দিন। নলেন গুড় দিলে স্বাদ আরও বাড়বে। সেক্ষেত্রে চিনি না দিলেও চলবে। ফুটে উঠলে উপর থেকে কাজু বাদাম ও কিশমিশ কুচি দিয়ে পরিবেশন করুন।

এস/ এসি

রেসিপি নতুন গুড় নারকেলের পায়েস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250