মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে এক হিন্দু আটক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

পাকিস্তানে ইসলাম ধর্মকে অবমাননা করে মন্তব্য করার অভিযোগে এক হিন্দু ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন থেকে এ তথ্য জানা গেছে। 

গত শুক্রবার (১১ আগস্ট) চক ৭৫-পি তিব্বা পশ্চিমের একজন মোটর মেকানিক পুলিশের কাছে স্থানীয় এক হিন্দু ব্যক্তির বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননা করে মন্তব্য করার অভিযোগ দায়ের করে। 

অভিযোগপত্রে থেকে জানা যায়, ঐ হিন্দু ব্যক্তি প্রায়শই মুসলমানদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিতেন। গত ১১ আগস্ট তিনি গ্রামের গোলচত্বরে এসেছিলেন এবং পবিত্র কাবা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে শুরু করেছিলেন। এসময় অভিযোগকারী ও অন্যান্য ব্যক্তিরা সন্দেহভাজন ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে সে তার কাজ থেকে বিরত না হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পাকিস্তানি পুলিশ অভিযোগের ভিত্তিতে পাকিস্তান দন্ডবিধির ধারা ২৯৫-A এবং পাঞ্জাব মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অর্ডিন্যান্স ১৯৬০ এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করে এবং ঐ ব্যক্তিকে আটক করে। 

এ ব্যাপারে পাকিস্তানি পুলিশের মুখপাত্র সাইফ আলী ওয়াইনস ডনকে বলেন, পুলিশ অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তাকে বিচার বিভাগীয় রিমান্ডে কারাগারে পাঠিয়েছে।

এম.এস.এইচ/

ধর্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250