বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

দাগ লুকাতে তলপেটে ট্যাটু করালেন মিমি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৭ পূর্বাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

নায়ক-নায়িকারা নিজেদের সৌন্দর্য্য বৃদ্ধিতে কত কি করিয়ে থাকেন! তার মধ্যে ট্যাটু বেশ জনপ্রিয়। নিজেদের শরীরের বিভিন্ন স্থানে পছন্দের ট্যাটু করাতে দেখা যায় তারকাদের। 

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীও হেঁটেছেন সেই পথে। নিজের শরীরের বেশ কিছু স্থানে ট্যাটু করিয়েছেন তিনি। 

নায়িকার ডান হাতের নাটরাজ ট্যাটু প্রায়সময়েই নজরে পড়ে ভক্তদের। কিন্তু এই নায়িকার তলপেটেও রয়েছে আরও একটি ট্যাটু। যেটি দেখতে ময়ূরের পালকের মতো। 

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই ট্যাটুর রহস্য জানিয়েছেন অভিনেত্রী। যেটার সঙ্গে তার শৈশবের স্মৃতি জড়িত। 

আরো পড়ুন: মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’

মিমি জানান, ছোটবেলার এক দাগ ঢাকতেই তলপেটে ট্যাটু করিয়েছেন তিনি। অ্যাপেনডিক্স অস্ত্রোপচার হয়েছিল অভিনেত্রীর। সেই দাগ আজও মিলিয়ে যায়নি। ক্রপ টপ পরলে তা হয়ে থাকে দৃশ্যমান। আর সেটা ঢাকতেই মিমির ওই ‘পালক’ ট্যাটু।

অভিনয়ের পাশাপাশি মিমি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। নিজের ব্যক্তিগত মুহূর্তগুলো তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। চলতি বছরেই আসছে মিমি-আবীর অভিনীত ‘রক্তবীজ’। এই সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

এসি/আইকেজে /

মিমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250