রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।

বুধবার (৪অক্টোবর) সকালে সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ঢাবি ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং আপোষহীন ব্যক্তিত্বের কারণে শেখ হাসিনা তার প্রতি ঈর্ষাকাতর। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তার প্রতি ক্রমাগত কুৎসা রটনা করে যাচ্ছে। শেখ হাসিনার কথায় আচরণে স্পষ্ট হয় যে, শেখ পরিবারে শিষ্টাচারের চর্চা কখনোই ছিল না।

সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে শেখ হাসিনার মন্তব্যের প্রতি ঢাবি ছাত্রদল ধিক্কার জানায়। শেখ হাসিনা জনগণ থেকে উপেক্ষিত হয়ে ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে গেছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মশিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, মাহমুদ ইসলাম কাজল, কাজী আমজাদ আহমেদ রাজু, মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একে/


ছাত্রদল খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ছাত্রদল বিক্ষোভ মিছিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250