সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

ঢালিউড

ডালাসে ‘ববিতা দিবস’ ঘোষণা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ঢালিউড অভিনেত্রী ববিতা - ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অভিনেত্রী ববিতাকে নিয়ে একটি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই কিংবদন্তি নায়িকাকে আজীবন সম্মাননা দেওয়া হয় এবং তার সম্মানে ৫ আগস্টকে ‘ববিতা দিবস’হিসেবে ঘোষণা করা হয়।

শুক্রবার (৪ আগস্ট) টেক্সাসের রিচার্ডসন সিটির মেয়র বব ডুব ‘ববিতা দিবস’ঘোষণা করেন। সেই সঙ্গে ববিতার হাতে সম্মাননা তুলে দেন।

এ উৎসবের পর থেকে প্রতি বছর ডালাসে দিনটি ‘ববিতা দিবস’হিসেবে উদযাপিত হবে।

আমেরিকা থেকে অভিনেত্রী ববিতা গণমাধ্যমকে বলেন, ববিতা দিবসের যাত্রা শুরুর মধ্য দিয়ে আমাকে ও আমার প্রিয় বাংলাদেশকে যে সম্মাননা জানানো হলো তাতে সত্যিই আমি ভীষণ গর্বিত, আনন্দিত। এ সম্মান শুধু আমাকেই নয়, এ সম্মান বাংলাদেশকেও প্রদর্শন করা হয়েছে। জীবনে এমনই কিছু মুহূর্ত আসে যা জীবনের জন্য আশীর্বাদ হয়েই আসে।

আরো পড়ুন: মাসব্যাপী দেখানো হবে ‘বঙ্গমাতা’

তিনি বলেন, মেয়রের হাত ধরে সেখানে ববিতা দিবসের যে যাত্রা শুরু হলো তা যেন জীবনকে আরও পরিপূর্ণতা এনে দিয়েছে। প্রতিটি মুহূর্তে প্রিয় বাংলাদেশকেই মনে পড়েছে। কারণ বাংলাদেশের জন্য, সেখানকার দর্শকের জন্যই আজ আমি ববিতা, যাকে নিয়ে নতুন এক দিগন্তের সূচনা হলো।

এম/


অভিনেত্রী ঢালিউড ববিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250