শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে তল্লাশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

নাশকতা ও সহিংসতা প্রতিরোধে রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনে নিরাপত্তা তল্লাশি চালিয়েছে র‍্যাব-৩। এসময় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি পরিচালনার পাশাপাশি যাত্রীদেরও তল্লাশি করা হয়। 

র‍্যাব জানায়, মেট্রোরেল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। তাই এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে র‍্যাব-৩। মেট্রোরেলের স্থাপনায় যাতে করে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা না হয় সে লক্ষ্যে নিরাপত্তা বাড়িয়েছে সংস্থাটি। 

আরো পড়ুন: ৬ই জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিলে রাত পর্যন্ত মেট্রোরেল চলতে পারে

বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) সকালে র‍্যাব-৩ এর এই তল্লাশি অভিযান চলে মতিঝিলে অবস্থিত মেট্রোরেলের স্টেশনে। এসময় র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। 

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, র‍্যাব সব সময় দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য তৎপর থাকে। বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রম করে থাকে র‍্যাব। মেট্রোরেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা।

এই স্থাপনার নিরাপত্তার জন্য র‍্যাব সদা তৎপর এবং কাজ করে যাচ্ছে পুলিশের সঙ্গে একাত্ম হয়ে। মেট্রোরেলের যে স্টেশনগুলো রয়েছে, সেগুলোতে সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা নিয়োজিত থাকে। তাছাড়া মেট্রোরেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে বিভিন্ন রকম তথ্য উৎপাত্ত সংগ্রহ করে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি।

তিনি আরো বলেন, আজকে র‍্যাব-৩ এর একটি দল মতিঝিলে অবস্থিত মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে। এইটি আমাদের রুটিন নিরাপত্তার একটি অংশ। এই কার্যক্রম এর আগেও অব্যাহত ছিল, বর্তমানেও অব্যাহত রয়েছে এবং আগামীতেও থাকবে। 

এইচআ/ আই. কে. জে/ 

মেট্রোরেল তল্লাশি ডগ স্কোয়াড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250