বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

ঠান্ডায় শরীর গরম রাখবে যে খাবার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত বেশ জাঁকিয়ে পড়েছে। বাইরে বের হলেই কাপুঁনি ধরে যাচ্ছে। ভারি সোয়েটার বা জ্যাকেট গায়ে না জড়ালে ঠান্ডায় কুপোকাত হতে বেশি সময় লাগবে না। শুধু বাইরে নয় ঘরের ভেতরেও গরম জামাকাপড় পরে না থাকলে কাঁপছে শরীর।

এই ঠান্ডায় শরীর গরম রাখতে ও সুস্থ থাকতে খাদ্যতালিকায় কয়েকটি খাবার রাখতে পারেন। চলুন জেনে নেওয়া যাক ঠিক কোন কোন খাবার খেলে প্রচণ্ড শীতেও শরীর থাকবে গরম-

বাদাম-খেজুর

শীত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলেও কমে যায়। এ সময় সুস্থ থাকতে যে খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো বাদাম ও খেজুর। প্রাকৃতিক উপায়ে শরীর গরম রাখতে সাহায্য করে এগুলো।

মধু

স্বাস্থ্যের জন্য অনেক উপকারী মধু। এই উপাদান জ্বর-সর্দি-কাশি সারাতে দারুণ কাজ করে। ঠিক একইভাবে শীতে শরীর গরম রাখতেও সাহায্য করে মধু।

আরো পড়ুন : চায়ে লবঙ্গ মেশালে পাবেন যে উপকার

ঘি

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঘি অনবদ্য ভূমিকা পালন করে। শীতে শরীর গরম রাখতে নিয়মিত সামান্য ঘি পাতে রাখতে পারেন।

আদা

রান্নার কটি প্রয়োজনীয় উপকরণ হলো আদা। আদায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের জন্য ভালো। বিশেষ করে শীতের সকালে এক কাপ আদা চা সারা দিন আপনাকে সুস্থ রাখবে আবার শরীরও থাকবে গরম।

সূত্র: হেলথশটস

এস/ এসি

খাবার শরীর গরম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250