বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাকিরার ভারতের কনসার্ট বাতিল *** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

টানা দাবদাহের পর স্বস্তির বৃষ্টি সিলেটে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৪ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩

#

 সিলেটসহ সারা দেশে সম্প্রতি কয় দিন ধরে দাবদাহ বয়ে যাচ্ছিল। তবে অবশেষে সিলেটে বৈশাখের প্রথম বৃষ্টির দেখা মিলেছে। গতকাল সোমবার রাতে সিলেট শহর ও এর আশপাশের এলাকাসহ কোম্পানীগঞ্জ ও গোলাপগঞ্জে বৃষ্টি হয়েছে। টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে।

তবে সিলেট শহর এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৯টার দিক থেকে সিলেট নগরের বিভিন্ন এলাকার আকাশে বিজলি চমকাতে দেখা যায়। এ সময় শীতল বাতাসের সঙ্গে কিছু কিছু এলাকায় ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে। তবে সিলেট আবহাওয়া কার্যালয় বলছে, গতকাল রাতে সিলেটে ‘ট্রেস অ্যামাউন্ট’ বৃষ্টি হয়েছে। যেটা পুরোপুরি পরিমাপের মতো ছিল না। নগরের শাহী ঈদগাহ ও বিমানবন্দর এলাকায় আবহাওয়া অধিদপ্তরের বসানো বৃষ্টি পরিমাপক যন্ত্রের হিসেবে এই তথ্য পাওয়া গেছে।

এদিকে সিলেটের কোম্পানীগঞ্জে রাত ১০টার দিকে হালকা ঝড়সহ বৃষ্টি হয়েছে। এ ছাড়া রাত সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার কিছু এলাকায় হালকা বৃষ্টির দেখা মিলেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলার সাংবাদিক কবির আহমদ বলেন, কোম্পানীগঞ্জে রাত ১০টার দিকে বৃষ্টি হয়েছে। কয়েক দিনের প্রচণ্ড গরমের পর বৃষ্টির দেখা মেলায় মানুষ স্বস্তি পেয়েছেন।

তবে আবহাওয়া কার্যালয় কোম্পানীগঞ্জ ও গোলাপগঞ্জের বৃষ্টির ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, সিলেট আবহাওয়া কার্যালয় থেকে ‘ট্রেস অ্যামাউন্ট’ বৃষ্টি হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে সিলেট নগরের বাইরে অন্য কোনো উপজেলার বৃষ্টির তথ্য নেই। কারণ, সেখানে বৃষ্টি পরিমাপের মতো কোনো যন্ত্র নেই।

এদিকে গত দুই মাসের মধ্যে গতকাল সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল আবহাওয়া অধিদপ্তর।

এম/

আরো পড়ুন:

পবিত্র লাইলাতুল কদর আজ

বৃষ্টি সিলেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250