শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টাইম আউট ম্যাথুস, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে ঘটেছে এক নাটকীয় ঘটনা। টাইম আউট হয়েছেন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন তিনি।

সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। এরপর সাদিরা সামাবিক্রমা ও চারিথ আসালাঙ্কা মিলে ৬৩ রানের জুটি গড়ে চাপ সামাল দেন। তবে দলীয় ১৩৫ রানে আউট হন সামাবিক্রমা।

এরপর ক্রিজে আসেন ম্যাথুস। তবে তিনি যেই হেলমেট নিয়ে নেমেছিলেন, তা পুরো নিরাপদ ছিল না। তাই পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথুস। এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর ৩ মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথুস সেটি হতে পারেননি। আর তাই বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে টাইম আউট হন ম্যাথুস। 

এসকে/ 

ক্রিকেট ভারত শ্রীলঙ্কা বিশ্বকাপ টাইম আউট অ্যাঞ্জেলো ম্যাথুস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250