রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারত বিশ্বকাপের ১৩তম ম্যাচে রোববার (১৫ অক্টোবর) মুখোমুখি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তান। রানবন্যা বইয়ে দেওয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বেলা আড়াইটায়। 

একদল আগের দুই ম্যাচের একটিতেও জয় পায়নি। অন্যদল জয় পেয়েছে দুই ম্যাচের একটিতে। প্রথমটি আফগানিস্তান, পরেরটি ইংল্যান্ড। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি এই দুই দল।

শক্তির বিচারে নিঃসন্দেহে এগিয়ে ইংল্যান্ড। টসও জিতলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস জিতেই তিনি নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানালেন আফগানিস্তানকে।

টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত সম্পর্কে ইংলিশ অধিনায়ক বাটলার বলেন, আসলে কোনো কারণ নেই প্রথমে ফিল্ডিং করার। রান তাড়া ম্যাচ জয় করাটা হয়তো সহজ হবে। খুব ভালো ব্যাটিং উইকেট মনে হচ্ছে। যদিও, একটা প্রতিভাবান দলের বিপক্ষে খেলতে নামছি। তবে আমরা নিজেদের খেলার দিকেই ফোকাস করতে চাই। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে ভালো উন্নতি করেছি। ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দলে কোনো পরিবর্তন নেই।

আফগানিস্তানও চেয়েছিলো প্রথমে বোলিং করতে। হাশমতউল্লাহ শহিদিও স্বীকার করলেন, দারুণ ব্যাটিং উিইকেট। তিনি বলেন, আমরা চাইবো যত বেশি স্কোর গড়া যায়। যাতে তাদেরকে চাপে ফেলতে পারি। অন্তত ৩০০ করার লক্ষ্য। এতে করে আমাদের স্পিনাররা ভালো পুঁজি পাবে। নজিবুল্লাহ জাদরানের পরিবর্তে দলে এসেছেন ইকরাম আলিখিল।

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারেস্ট, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, রিসি টপলি।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব-উর রহমান, নাভিন-উল হক এবং ফজল হক ফারুকি।

এসকে/ 


আফগানিস্তান ক্রিকেট ভারত বিশ্বকাপ ইংল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250