সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জেগে উঠলেন 'মৃত নারী', জানালেন অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে। পোস্টটি রেডিটে ভাইরাল হয়ে ছড়িয়েছে। শত শত মানুষ তাকে নানা ধরনের প্রশ্ন করেছেন। আর সেগুলোর জবাবও দিয়েছেন তিনি। 

লেখক লরেন কানাডের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পর তাকে ‘‘ক্লিনিক্যালি ডেড’’ ঘোষণা করা হয়েছিল। প্রায় আধা ঘণ্টা পর তিনি চেতনা ফিরে পান। ওই নারী বলেছেন, তিনি চেতনা ফিরে পাওয়ার পর গত সপ্তাহের সব স্মৃতি হারিয়ে ফেলেছিলেন।

রেডিটে ‘‘আস্ক মি এনিথিং’’ লেখা পোস্ট করে এই বিষয়ে ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের প্রশ্নের জবাবে নিজের সাথে ঘটে যাওয়া ভয়াবহ মুহূর্তের কথা তুলে ধরেছেন তিনি। লরেন কানাডে বলেছেন, চেতনা হারিয়ে ফেলার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দু’দিন কোমায় ছিলেন তিনি। পরে চেতনা ফিরে পান। অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার স্বামী সিপিআর শুরু করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন লরেন। তিনি বলেন, আমার কাছে সবসময়ের ‘‘বীর’’ আমার স্বামী।

‘‘গত ফেব্রুয়ারিতে বাড়িতে হঠাৎ করে আমার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আমার স্বামী জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। এর পরপরই তিনি আমাকে সিপিআর করা শুরু করেন। আইসিইউতে ৯ দিন থাকার পর আমাকে ‘জ্ঞানগতভাবে অক্ষত’’ ঘোষণা করা হয়। তবে এমআরআইয়ে মস্তিষ্কের কোনও দৃশ্যমান ক্ষতি দেখা যায়নি।’’

রেডিট ব্যবহারকারীরা তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। চেতনা হারিয়ে ফেলার পর তার সাথে সাথে কী ঘটেছিল এবং যেসব পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে, সেসব বিষয়ে জানতে চান অনেকে। ভয়াবহ এই অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন লরেন কানাডে।

তিনি বলেন, চেতনা ফিরে পাওয়ার পর ৩০ মিনিটেরও বেশি সময় ধরে মৃগীরোগীদের মতো খিঁচুনি অনুভব করা সত্ত্বেও তার ইলেক্ট্রোএনসেফালোগ্রামের ফল— এই পরীক্ষায় মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পরিমাপ করা হয়, স্বাভাবিক আসে।

লরেন বলেন, ‘‘আমার স্বামী ৪ মিনিট ধরে সিপিআর করেছিলেন এবং কী করতে হবে সেই বিষয়ে তাকে জানিয়েছিলেন একজন অপারেটর। যদিও অতীতে তার এই বিষয়ে কোনও অভিজ্ঞতা ছিল না। সৌভাগ্যক্রমে আমরা একটি ফায়ার স্টেশনের কাছাকাছি ছিলাম এবং জরুরি মেডিক্যাল টেকনোলজিস্টরা মাত্র ৪ মিনিটের মধ্যে বাসায় পৌঁছেছিলেন।’’

আরো পড়ুন:  নিজেকে আকর্ষণীয় করে তোলার ৭ বৈজ্ঞানিক উপায়

মেডিক্যালের পরিভাষায় লরেন কানাডে ‘‘লাজারাস ইফেক্ট বা অটোরিসাসিটেশন’’ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তবে এই ধরনের ঘটনা বেশ বিরল। এতে একজন রোগীর ‘‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হলেও হঠাৎ করে প্রাণ ফিরে পাওয়ার লক্ষণ দেখা যায়।’’  

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মার্কিন এই নারীর ঘটনাটি বেশ চমকপ্রদ। কারণ বেশিরভাগ মানুষই পুনরুজ্জীবিত হওয়ার পর বেশিদিন বাঁচেন না। ১৯৮২ থেকে ২০১৮ সালের মধ্যে এই ধরনের ৬৫টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে মাত্র ১৮ জন পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরেছেন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট 

এইচআ/ আই.কে.জে

মৃত অভিজ্ঞতা ক্লিনিক্যালি ডেড মার্কিন নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250