বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাসে সম্মত ২০০ দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাসে প্রথমবারের মতো চুক্তিতে পৌঁছেছে বিশ্বের প্রায় ২০০টি দেশ। জলবায়ু পরিবর্তনের চরম খারাপ অবস্থা থেকে মুক্তি পেতে সমঝোতায় পৌঁছেছে দেশগুলো। এর মাধ্যমে জ্বালানি তেলের যুগ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। চুক্তির বিষয়ে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ ইডে বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে বের হয়ে যাওয়ার প্রয়োজনীয়তায় এই প্রথম বিশ্ব একত্রিত হয়েছে।

দুবাইয়ে দুই সপ্তাহের আলোচনার পর চুক্তির বিষয়ে রাজি হয় এসব দেশ। এই চুক্তি ফলে বিনিয়োগকারী এবং নীতি-নির্ধারকদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠানো হয়েছে যে, বিশ্ব এখন জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে ঐক্যবদ্ধ। 

আরো পড়ুন: বাংলাদেশে ভোটাধিকার ইস্যুতে যা বললো জাতিসংঘ

সমষ্টিগত জলবায়ু কর্মকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে শুরু হয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৮। ৩০ নভেম্বর  থেকে তেলের অন্যতম বড় উৎপাদক দেশ দুবাইয়ে শুরু হওয়া জলবায়ু সম্মেলন। বৈশ্বিক উষ্ণতা কমাতে বিভিন্ন দেশ যেসব অঙ্গীকার করেছে, তা বাস্তবায়ন কত দূর তা নিয়ে এবারের সম্মেলনে আলোচনা হয়।

এবারের জলবায়ু সম্মেলনটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হয় যখন মানব ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর হিসাবে পরিচিতি পেয়েছে। 

সূত্র: রয়টার্স

এইচএআ/ আই.কে.জে/


চুক্তি কপ২৮ সম্মেলন জীবাশ্ম জ্বালানি ২০০ দেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250