মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

জি-২০ সম্মেলন শেষ, নতুন সভাপতি ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বনেতাদের অংশগ্রহণে ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ‘জি-২০ শীর্ষ সম্মেলন’ শেষ হয়েছে। সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলকে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

রোববার (১০ সেপ্টেম্বর) সম্মেলনের সমাপনী অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন

চলতি বছরের ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে জি-২০ গ্রুপের সভাপতির দায়িত্ব পালন শুরু করবে ব্রাজিল।

অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে অভিনন্দন এবং উদীয়মান অর্থনীতির আগ্রহের বিষয়গুলোর কণ্ঠস্বর হতে ভারতের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান ব্রাজিলের প্রেসিডেন্ট।

লুলা বলেন, রাজনৈতিক শক্তি ফিরে পেতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী সদস্য হিসেবে নতুন উন্নয়নশীল দেশগুলোর অন্তর্ভুক্তি প্রয়োজন।

এ সময় তিনি বিশ্বব্যাংক এবং আইএমএফ’র মতো আর্থিক প্রতিষ্ঠানে উদীয়মান দেশগুলোর বৃহত্তর প্রতিনিধিত্বও দাবি করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার কাছ থেকে জি-২০ এর সভাপতিত্ব গ্রহণ করে ভারত।

আর.এইচ/ আই.কে.জে/

ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250