বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন সামান্থা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ৩৬তম জন্মদিন। বিশেষ এ দিনের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে ভক্তদের উদ্দেশ্যে একটি সেলফি শেয়ার করেছেন তিনি। একটি কালো পোশাকে অগোছালো খোপায় ফ্রেমবন্দি হতে দেখা গেছে তাকে।

ছবির সঙ্গে ভক্তদের জন্য একটি মিষ্টি বার্তাও শেয়ার করে সামান্থা লিখেছেন, এটি একটি ভালো বছর হতে চলেছে।
এছাড়াও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে একটি অ্যালবাম শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে অক্সিজেন মাস্কসহ অভিনেত্রীর একটি ছবি ধরা পড়েছে। তার থেরাপি সম্পর্কে ধারনা দেওয়ার জন্য একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।

অ্যালবামের শেষে শেয়ার করেছেন রবীন্দ্রনাথের একটি বাণী, যেখানে লেখা আছে, যে গাছ লাগায়, সে জানে যে সে কখনোই তাদের ছায়ায় বসবে না, সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে।

আরো পড়ুন: যেন ডিজনির রাজকন্যা, ‘বার্বি ডল’ লুকে ধরা দিলেন মালাইকা

সবশেষ লন্ডনে সিটাডেল সিনেমার প্রিমিয়ারে দেখা গিয়েছিল সামান্থাকে। প্রিয়াঙ্কা চোপড়া ও বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করবেন তিনি। প্রিমিয়ারে ভিক্টোরিয়া বেকহ্যামের ডিজাইন করা একটি কালো কো অর্ড পোশাকে সবার নজর কেড়েছেন এ নায়িকা।

সামান্থা তার ইনস্টাগ্রাম থেকে সিটাডেল পরিবারেরও একটি ছবি শেয়ার করেছেন। টিম সিটাডেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, লন্ডনে সিটাডেলের গ্লোবাল প্রিমিয়ারে বিশ্বের সেরাদের মধ্যে থাকতে পেরে আমি সত্যিই খুশি। সিটাডেল ইউনিভার্সের অংশ হতে পেরে আমি সত্যিই ভাগ্যবান।

এম/


 

জন্মদিন সোশ্যাল মিডিয়া সামান্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250