শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এর আগে রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে ট্রেনটিতে অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরবর্তীতে সাতটি ইউনিটের প্রায় দুই ঘটনার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ট্রেনের পাওয়ারকারসহ বেশ কয়েকটি বগি পুড়ে গেছে। নিয়ন্ত্রণ আসার পর উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে র‌্যাব ও বিজিবি।
 
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি ১৫৪ জন যাত্রী নিয়ে দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে। এর মধ্যে কমলাপুরগামী যাত্রী ছিলেন ৪৯ জন। ট্রেনটির ঢাকায় পৌঁছানোর কথা রাত ৮টা ৪৫ মিনিটে। এর মধ্যে গোপীবাগে পৌঁছালে আগুনের ঘটনা ঘটে। 

আই.কে.জে/ 

বেনাপোল এক্সপ্রেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250