শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর

গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রত্যাশা গিলমোরের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে কথা বলছেন ইমন গিলমোর - ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইমন গিলমোর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি এ প্রত্যাশার কথা জানান।

গিলমোর বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবাধিকার। বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক সহযোগিতা অংশীদারত্ব চুক্তির মাধ্যমে বাড়ছে। এটি আমাদের অর্থনৈতিক সম্পর্কেরও কেন্দ্রবিন্দু।

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী। ইউরোপের বাজারে পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধার (জিএসপি) কারণে অস্ত্র বাদে যে কোনো কিছু রপ্তানি করতে পারবে বাংলাদেশ। এতে বাংলাদেশকে কোনো শুল্ক দিতে হবে না ইউরোপকে। বাংলাদেশের বস্ত্রশিল্পের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকারকে আরও শক্তিশালী করতে আমরা জোর দিচ্ছি। বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের কথা আমি তুলে ধরেছি। বাংলাদেশ সরকার যে এ আইনে কিছু সংশোধনী আনার পরিকল্পনা নিয়েছে, সে সম্পর্কেআমি অবগত। এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন আলোচনা করছে। যখন আইনটি সংশোধন করা হবে, অর্থাৎ যেসব সংশোধনী আনা হবে, তা আমরা দেখার সুযোগ পাব বলেও প্রত্যাশা করছি।

মানবাধিকার বিষয়ক এ প্রতিনিধি আরও বলেন, বাংলাদেশে নির্বাচন আসন্ন। আমরা আশা করছি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলেও প্রত্যাশা করছি।

আরো পড়ুন: কম্বোডিয়ার পরিণতি বাংলাদেশের হবে না: ওবায়দুল কাদের

এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল বাংলাদেশ সফর করেছেন। এখন বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো হবে কি না; সেই সিদ্ধান্ত নেবেন ইইউ বৈদেশিক নীতিবিষয়ক প্রধান জোসেফ ব্যারেল। মোট কথা সুশীল সমাজের জন্য একটি সুস্থ পরিবেশ দরকার বলে আমরা জানিয়েছি। যে কোনো দেশের সুশীল সমাজ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মুক্ত গণমাধ্যম নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

এম/


ইমন গিলমোর রাষ্ট্রীয় অতিথি ভবন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250