রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

খুদে এই মডেলের পারিশ্রমিক ১ কোটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

মডেলিং করে বিপুল অর্থ উপার্জন করা যায়। তবে এতো অল্প বয়সে বিশাল অংকের পারিশ্রমিক! এমনটা বোধহয় আর কখোনেই শোনা যায়নি।

মডেলিংয়ে অবিশ্বাস্য পারিশ্রমিক নেওয়া এ খুদে মডেলের বয়স মাত্র ১১ বছর। অথচ তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১.৩ মিলিয়ন। সম্প্রতি একটি বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। যে বিজ্ঞাপনের জন্য সে পারিশ্রমিক পেয়েছেন ১ কোটি রুপি। খুদে এই মডেল দক্ষিণী সিনেমার সুপারস্টারের মেয়ে।

খুদে এই মডেলের নাম সিতারা। এত কম বয়সেই তার জনপ্রিয়তা কোনো সুপারস্টারের চেয়েও কম নয়। সম্প্রতি একটি জুয়েলারি হাউজ তার নামেই লঞ্চ করেছে তাদের নতুন কালেকশন। গয়নার সেই নতুন কালেকশনের নাম সিতারা কালেকশন। সেই বিজ্ঞাপনের মডেল হিসেবেও শুট করেছেন সিতারা।

জানা গেছে, যে এই বিজ্ঞাপনের জন্য ১ কোটি রুপি নিয়েছেন সিতারা। পাশাপাশি একটি নতুন রেকর্ডও গড়েছে সে। সিতারাই প্রথম মডেল, যে মাত্র ১১ বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। মেয়ের এই সাফল্যে আনন্দে আত্মহারা সুপারস্টার বাবা ও অভিনেত্রী মা। পাশাপাশি সিতারার বাবা-মা অনেক গর্ব অনুভব করছেন।

আরও পড়ুন: যে ছবিটি দেখতে বাধ্য হয়েছেন জয়া

সিতারা হলো দক্ষিণের সুপারস্টার মহেশবাবু ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকরের মেয়ে। মেয়ের সাফল্যগাথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গর্বিত বাবা-মা। এই সংবাদটি এখন রীতিমতো ভাইরাল।

এসি/



মডেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250