মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ক্যারেন জ্যাকবসন ।। দ্য জিপিএস গার্ল

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৭:১৫ পূর্বাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ক্যারেন জ্যাকবসন; নামটা অপরিচিত মনে হলেও মানুষটার কণ্ঠস্বর মোটেও আমাদের কাছে অপরিচিত নয়। গুগল ম্যাপে যে নারীর কণ্ঠের নির্দেশনা পেয়েই আমরা শপিং মল থেকে শুরু করে শহরের অলিগলির রাস্তা খুঁজে পাই, তিনিই এই ক্যারেন। এই জিপিএস গার্ল বিষয়ে আজ আমরা জানব:

চেয়েছিলেন শিল্পী হবেন-

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যাকে বেড়ে ওঠা ক্যারেনের বিখ্যাত হওয়ার গল্পের শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্রে আসার পর থেকে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ব্রিটিশ-অস্ট্রেলিয়ান কণ্ঠশিল্পী অলিভিয়া নিউটন-জনের মতো হবেন। সুদূর অস্ট্রেলিয়া থেকে হলিউডে পাড়ি দিয়ে নিউটন গান এবং অভিনয়—দুটিতেই বেশ নাম কামিয়েছিলেন। ক্যারেনের বয়স যখন সবে সাত তখন টেলিভিশনে অলিভিয়া নিউটনকে প্রথম দেখেই মনস্থির করেন তিনি যুক্তরাষ্ট্রে যাবেন এবং গান গেয়ে অলিভিয়ার মতো সবাইকে মাত করবেন।

যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগে ক্যারেন নিজেকে প্রস্তুত করতে শুরু করে দেন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কনজারভেটরিয়াম গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে কণ্ঠস্বর অনুশীলন এবং পিয়ানো বাজানোয় নেন স্নাতক ডিগ্রি। পিয়ানোতে জ্যাজ বাজানো নিয়ে বিস্তর পড়াশোনাও করেন। কণ্ঠ ছিল বরাবরই আকর্ষণীয়, তবে পেশাদার সংগীতে কোনোভাবেই জায়গা পাচ্ছিলেন না ক্যারেন। তত দিনে অস্ট্রেলিয়ার একটি টেলিভিশনে ‘গুড মর্নিং অস্ট্রেলিয়া’ বা ‘আই ডু আই ডু’র মতো প্রগ্রামে পারফর্মও করে ফেলেন। কয়েক শ বিজ্ঞাপনেও নিজের জাত চিনিয়েছিলেন অল্প সময়ে। পেশাদার সংগীতে নিজেকে যুক্ত করতে একটা সময় নিজের শহর ছেড়ে সিডনিতে বসবাস শুরু করেন ক্যারেন। মিউজিক্যাল থিয়েটার ‘বাডি—দ্য বাডি হোলি স্টোরি’তেও মাঝেমধ্যে দেখা মিলত তাঁর।

৫০ ঘণ্টার রেকর্ডিং-

অস্ট্রেলিয়ার পাট চুকিয়ে ২০০০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস শুরু করেন ক্যারেন, কাজ খুঁজতে থাকেন শোবিজজগতে। কাজের পাশাপাশি শখের বশে গানের রেকর্ডিংও করতেন। এভাবে চলে গেল প্রায় দুই বছর। ২০০২ সালে এসে একটি চাকরির বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন। কাজটা ছিল ভয়েসওভার আর্টিস্টের। নিজের কণ্ঠের ওপর ভরসা রেখেই আবেদন করেন ক্যারেন। কিছুদিনের মধ্যে ডাকও পেয়ে যান। আর ইন্টারভিউ হিসেবে প্রায় ৫০ ঘণ্টা ধরে একটি স্টুডিওতে ক্যারেনের কণ্ঠস্বরের রেকর্ডিং করা হয়। টেক্সট-টু-স্পিচ ভয়েস সিস্টেমের সামনে বসে ক্যারেন অনর্গল কথা বলতে শুরু করেন। তবে তাঁর সব কথা ঠিক কী কারণে রেকর্ড করা হচ্ছে তা একবারও জানানো হলো না তাঁকে। ক্যারেন অবাক হলেও খুব বেশি কৌতূহল দেখালেন না। ইন্টারভিউ শেষ করে এসে ক্যারেন তাঁর পুরনো কাজেই মন দিতে শুরু করেন। এভাবে অতিবাহিত হয়ে যায় অনেক দিন। ওই বছরই জিপিএস প্রযুক্তিচালিত বিভিন্ন যন্ত্রে ক্যারেনের কণ্ঠস্বরকে বেছে নিতে শুরু করে বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান। ক্যারেন তত দিন তাঁর ইন্টারভিউয়ের কথা একপ্রকার ভুলতেই বসেছেন। হঠাৎ একদিন এক বন্ধু জানান, জিপিএস ডিভাইসে তাঁর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তখনই ক্যারেন বুঝতে পারেন ৫০ ঘণ্টা কণ্ঠ রেকর্ডিংয়ের আসল কাহিনি। তত দিনে সংবাদমাধ্যমের বদৌলতে ক্যারনের নাম হয়ে যায় ‘ড্যাশবোর্ড ডিভা’ বা ‘গ্যাজেট গার্ল’।

দ্য জিপিএস গার্ল-

গ্যাজেট গার্ল হয়েই থেমে থাকেননি ক্যারেন। নোরা জোনস, সিন্ডি লপার, ডেবরা কক্সের মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ শুরু করে দেন তিনি। ‘ডসন’স ক্রিক’-এর মতো জনপ্রিয় টেলিসিরিজেও গান গেয়ে পরিচিতি পান।  ‘দ্য জিপিএস গার্ল’ নামে স্বত্ব কিনে নিজের নামকে করেছেন একটি ব্র্যান্ড। অ্যাপলের ডিভাইসে ‘সিরি’র কণ্ঠটাও তাঁরই দেওয়া। ক্যারেন এখন শুধু কণ্ঠশিল্পীই নন, একজন লেখক ও হাজার হাজার নারীর অনুপ্রেরণা। মাঝেমধ্যেই অনুপ্রেরণাদানকারী কথা বলে আবেগে আপ্লুত করেন লাখ লাখ মানুষকে। তাঁর লেখা ‘দ্য জিপিএস গার্ল’স রোড ম্যাপ ফর ইয়োর ফিউচার এবং রিক্যালকুলেট-ডিরেকশনস ফর ড্রাইভিং পারফরম্যান্স সাকসেস’—বই দুটিও বেশ সাড়া ফেলেছে যুক্তরাষ্ট্রের পাঠকদের মধ্যে।

এমএইচডি/

জিপিএস গার্ল কণ্ঠশিল্পী গ্যাজেট গার্ল নারী গুগল ম্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250