সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’

কেক কেটে ৭১তম জন্মদিন পালন করলেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেক কেটে জন্মদিন পালন করেছেন। ইংরেজি নতুন বছরের প্রথম দিন সোমবার (১লা জানুয়ারি) ৭১তম জন্মদিন পালন করেন তিনি।  

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর ফেনী শহরের দক্ষিণ সহদেবপুর বাগানবাড়িতে এই জন্মদিন পালন করেন ওবায়দুল কাদের।

গত তিন দিন নিজ নির্বাচনী এলাকায় প্রচার শেষে রোববার ফেনীতে নিজাম হাজারীর বাড়িতে রাত যাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

জন্মদিন অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের সঙ্গে নিজাম উদ্দিন হাজারী এমপি ও পৌর মেয়র স্বপন মিয়াজী উপস্থিত ছিলেন।

১৯৫২ সালে নোয়াখালীর বসুরহাটে ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ওআ/

ওবায়দুল কাদের জন্মদিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250