বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

কামালা হ্যারিসের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ১৮তম ইস্ট এশিয়া সামিটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে কুশল বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (৬ সেপ্টেম্বর) জাকার্তায় ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেন। এ সময় দুজন কুশল বিনিময় করেন। 

এর আগে ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘ইস্ট এশিয়া সামিটে’ যোগ দিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বিশেষ আমন্ত্রণে দেশটিতে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার সকালে জাকার্তা কনভেনশন সেন্টারে পৌঁছান রাষ্ট্রপতি ও তার স্ত্রী অধ্যাপক ড. রেবেকা সুলতানা। 

রাষ্ট্রপতি জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৩তম আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা) শীর্ষ সম্মেলনে এবং ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেন।

এর আগে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মো. সাহাবুদ্দিন। এ সময় দুদেশের বাণিজ্যকে কীভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে আলোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করা নিয়েও কথা বলেন তারা। যে কোনো বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা দেয়ারও আশ্বাস দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

সম্মেলন শেষে ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে জাকার্তা ত্যাগ করবেন।

এসকে/ 


যুক্তরাষ্ট্র রাজধানী ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি জাকার্তা কামালা হ্যারিস ইস্ট এশিয়া সামিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250