শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

‘কাবিলা’র সাবেক প্রেমিকাকে বিয়ে করলেন ‘হাবু’!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্যতম জনপ্রিয় অভিনেতা চাষী আলম। এই নাটকে তিনি হাবু চরিত্রে অভিনয় করেছেন। নাটকের সুবাদে তিনি ‘হাবু ভাই’ নামেই বেশি পরিচিত। সেই হাবু বিয়ে করেছেন।

শুক্রবার (২৫ আগস্ট) পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তার।

চাষী আলমের স্ত্রীর নাম রেজিনা খান তুলতুল। তিনি ঢাকার মেয়ে। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

চাষী আলম জানান, ‘পারিবারিক পছন্দেই বিয়ে করেছি।’ মধুচন্দ্রিমার জন্য শিগগির দুজনে দেশের বাইরে যাবেন বলে জানান তিনি।

এদিকে, ২০২২ সালের ডিসেম্বরে খবর আসে বিয়ে করেছেন কাবিলা অর্থাৎ ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পলাশ। সেসময় আক্ষেপ প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন তুলতুল। পলাশ ও তার স্ত্রীর সেই ছবিতে ক্যাপশনে লেখেন, ‘আমি স্বপ্ন দেখি তারে নিয়ে। আর সে স্বপ্ন সাজাল অন্য কাউকে নিয়ে! বাহ’!

আদৌ কি পলাশকে বিশেষ পছন্দ করতেন তুলতুল? খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক বছর ধরেই ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিবারের সঙ্গে সম্পর্ক তুলতুলের। চাষীর সঙ্গে তার জানাশোনা বছর তিনেকের। অনেকের মতে, তারা প্রেম করেছেন। আর পলাশের সঙ্গেও বেশ ভালো যোগাযোগ তার। এ অভিনেতার বিয়ের পর নাকি অনেকটা মজার ছলেই ২০২২ সালের ডিসেম্বরে সেই পোস্টটা দিয়েছিলেন তুলতুল!

ওআ/

বিয়ে ব্যাচেলর পয়েন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250