রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

কাবা চত্বরে মুসল্লিদের না ঘুমানোর অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ওমরাহ করতে আসা মুসল্লিদের পবিত্র কাবা শরিফের চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদি আরব। হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে এক টুইট বার্তায় এই অনুরোধ জানানো হয়। 

টুইটে জানানো হয়, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফের চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলা পরিপন্থি। অতএব হে আল্লাহর অতিথিরা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাবা চত্বরের করিডোর, প্রার্থনাকক্ষ, হাঁটার পথ এবং শারীরিকভাবে চলাচলে অক্ষমদের জন্য তৈরি করা গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকবেন।

এর আগে কাবা শরিফে ভিড় করে দাঁড়িয়ে থাকা এবং ধাক্কাধাক্কি করতে মুসল্লিদের নিষেধ করেছিল দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

চলতি বছরে হজ আদায় করেছেন ১ কোটি ৮০ লাখ দেশি-বিদেশি হজযাত্রী। করোনা মহামারির পর এই প্রথম এত সংখ্যক মানুষ হজ আদায় করেছেন।

ক্ষমতার অপব্যবহার ও বিরোধীদের দমন / বেলারুশের ৮ ব্যক্তি ও ৫ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

হজ শেষে জুলাই থেকে শুরু হয়েছে ওমরাহ মৌসুম, থাকবে আরও অন্তত ১০ মাস। এই মৌসুমে অন্তত ১ কোটি দেশি-বিদেশি মুসল্লি ওমরাহ করবেন বলে আশা করছে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সূত্র: গালফ নিউজ

ওআ/

কাবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250