শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৭ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বহুল প্রত্যাশিত ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে শুরু হবে। সকাল ৮টা থেকে একযোগে অনলাইন ও কাউন্টারে পাওয়া যাবে টিকিট।

রাজধানী থেকে পর্যটনগরী কক্সবাজারগামী প্রথম ট্রেনটির নামকরণ হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। এর সময় ধরা হয়েছে ৮ ঘণ্টা ১০ মিনিট। রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার দেয়া হবে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট।

এদিকে কক্সবাজার এক্সপ্রেস ১৩ কোচের বগি নিয়ে যাত্রা শুরু করছে। মোট টিকিটের সংখ্যা ৭০০টি। শোভন চেয়ারের দাম ধরা হয়েছে ৬৯৫ টাকা। এছাড়া এসি চেয়ার টিকিটের দাম ১৩২৫ টাকা। কেবিন ও এসি বার্থের সুবিধা আপাতত থাকছে না। পরবর্তীতে এসব সুবিধা সংযুক্ত হলে টিকিটের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ কোরিয়া থেকে আমদানি করা বিলাসবহুল ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’র উদ্বোধন করেন। তবে রাজধানী ঢাকা থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ১ ডিসেম্বর।

ওই দিন রাত সাড়ে ১০টায় কমলাপুর স্টেশন থেকে যাত্রা করে চট্টগ্রামে স্বল্প বিরতি দেবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম জানান, ১ ডিসেম্বর ঢাকা থেকে যে ট্রেনটি চলবে; এটার সময় ধরা হয়েছে ৮ ঘণ্টা ১০ মিনিট। ট্রেনটি রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ছাড়বে, সকাল ৬টায় এটির কক্সবাজার পৌঁছানোর কথা।

এসকে/

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের টিকিট কক্সবাজার এক্সপ্রেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250