বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

এশিয়ায় প্রথম বুলেট ট্রেন চালু করলো ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৬ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে বুলেট ট্রেন যুগে প্রবেশ করেছে ইন্দোনেশিয়া। প্রথমবারের মতো চালু হওয়া দ্রুত গতির এ ট্রেন যুক্ত করবে দেশটির বড় দুটি শহরকে।

রোববার (১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বুলেট ট্রেনটি যাত্রা শুরু করে। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ প্রজেক্টের অংশ হিসেবে ইন্দোনেশিয়ায় বুলেট ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। চীন সরকার এই প্রজেক্টে ৭ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ করেছে।

ট্রেনটি রাজধানী জাকার্তা থেকে যাত্রা শুরু করে দ্বিতীয় বৃহৎ শহর পশ্চিম জাভার বান্দুং পর্যন্ত চলাচল করবে।

বুলেট ট্রেনের জন্য ১৩৮ কিলোমিটার দীর্ঘ নতুন লাইন তৈরি করা হয়েছে। ট্রেনটি বিদ্যুতের মাধ্যমে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে ছুটবে। আগে জাকার্তা থেকে পশ্চিম জাভার বান্দুং পর্যন্ত যেতে ট্রেনের সময় লাগত ৩ ঘণ্টারও বেশি সময়। এখন সাধারণ মানুষ এক ঘণ্টার চেয়েও কম সময়ে এক শহর থেকে অপর শহরে যেতে পারবেন।

আরো পড়ুন : ঘণ্টায় ৩৫০ কিমি গতি নিয়ে সমুদ্রের ওপর ছুটছে বুলেট ট্রেন

ট্রেনটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এমনকি যদি ভূমিকম্প সংঘটিত হয়, বন্যা বা অন্যান্য জরুরি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে ট্রেনটি সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে পারবে।

নতুন এ বুলেট ট্রেনটিতে মোট আটটি বগি থাকবে। সবগুলোতে ওয়াইফাই এবং মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। সবমিলিয়ে একসঙ্গে ট্রেনটিতে ৬০১ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।

এসকে/ 


চীন ইন্দোনেশিয়া এশিয়ায় প্রথম বুলেট ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250