মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

এক সপ্তাহে নবীজির রওজা জিয়ারত করেছেন লক্ষাধিক মুসল্লি

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে গত সপ্তাহে ৫৫ লাখ ১৩ হাজার ৯২১ জন মুসল্লি নামাজ আদায় করেছেন। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেছেন লক্ষাধিক জিয়ারতকারী।

সৌদি সংবাদ মাধ্যম এসপিএ-এর খবরে বলা হয়েছে, গত সপ্তাহে মসজিদে নববীতে আগতদের নামাজ এবং ইবাদত আদায়ের সেবাগুলো আগের থেকে সহজ করা হয়েছে।

এ সময় পাঁচ লাখ ৬৩ হাজার ৪১ জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতকারীদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৯০৪ জন পুরুষ এবং ৯৯ হাজার ৪০০ নারী রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন।

মসজিদে নববীর কর্তৃপক্ষ ১৩ হাজার ২৬২জন বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিকে বিশেষ সেবা প্রদান করেছেন। ১ লাখ ২৯ হাজার ৯৪৪ হাজার ইবাদতপালনকারী বিভিন্ন ভাষায় সেবা গ্রহণ করেছেন।

মক্কার মসজিদে হারামের পরই মদিনার মসজিদে নববীর গুরুত্ব ও মর্যাদা।  মসজিদে নববীতে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। এতে নামাজ পড়লে এক হাজার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। সুতরাং এখানে এক ওয়াক্ত নামাজ পড়া অন্য মসজিদে ছয় মাস নামাজ পড়ার সমতুল্য।

নবীজির রওজা জিয়ারতের বিশেষ ফজিলতও রয়েছে। এক হাদিসে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যে আমার ওফাতের পর আমার (রওজা) জিয়ারত করল, সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করল।’ (দারাকুতনি : ২৬৯৪)

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও ইরশাদ করেছেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেলো। (মুসলিম) 

ওআ/

ধর্ম নবীজি (সা.) রওজা জিয়ারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250