রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

এই গরমে বেশি বেশি পান করুন কাঁচা আমের শরবত

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

এখন গাছে গাছে টসটসে কাঁচা আম, দেখলেই খেতে লোভ হয়। সবার প্রিয় এই ফলটি কতভাবে যে খাওয়া হয় তার সঠিক হিসাব মনে রাখা সম্ভব নয়। এবার গরমে তৈরি করতে পারেন ভিটামিন সি-তে ভরপুর কাঁচা আমের ঠাণ্ডা শরবত।

আজ আপনাদের জন্য রইলো স্পেশাল কাঁচা আমের ঠাণ্ডা শরবতের রেসিপি-

প্রয়োজনীয় উপকরণ-

>> সেদ্ধ আমের টুকরো,
>> একটি বাটি,
>> লেবুর রস ৪ চা চামচ,
>> চিনি,
>> বিট লবণ,
>> জিরার গুঁড়া,
>> পানি ও
>> বরফকুচি স্বাদ ও পরিমাণমতো।

আরো পড়ুন: গরমে এড়িয়ে চলুন এসব খাবার

যেভাবে তৈরি করবেন-

>> সেদ্ধ আমের টুকরোর সঙ্গে অল্প লেবুর রস দিন,
>> চিনি,
>> বিট লবণ,
>> জিরার গুঁড়া মিশিয়ে ব্লেন্ডারে অল্প বা প্রয়োজনমত পানি দিয়ে ব্লেন্ড করুন,
>> এবার একটি বাটিতে লেবুর রস নিন।
>> যে গ্লাসে শরবত খাবেন সেই গ্লাসটি উল্টো করে গ্লাসের মুখটা লেবুর রসে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।
>> এবার লেবুর রস থেকে গ্লাসটিকে সরিয়ে ঠিক একইভাবে বিট লবণ ও অল্প জিরার গুঁড়া লাগিয়ে নিন। এর ফলে শরবত খাওয়ার সময় বেশি স্বাদ পাবেন।

আমের ঠাণ্ডা শরবত পরিবেশনের সময় ওপরে কিছু বরফকুচি দিন ও পান করুন।

এমএইচডি/ আই.কে.জে/

এই গরমে বেশি বেশি পান করুন কাঁচা আমের ঠাণ্ডা শরবত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250