বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

ঈদের জামাত আদায় করলেন রাষ্ট্রপতি 

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২১ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

২১তম রাষ্ট্রপতি হিসেবে শেষ ঈদের জামাত আদায় করলেন মো. আবদুল হামিদ। শনিবার (২২ এপ্রিল) সকালে জাতীয় ইদগাহ মাঠে পৌঁছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

ঈদের নামাজ শেষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আর এই শুভেচ্ছা বিনিময় হবে বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে তার শেষ ঈদ শুভেচ্ছা বিনিময়। সেখানে উপস্থিত থাকবেন সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সকল শ্রেণি-পেশার মানুষ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছিলেন, ‘রাষ্ট্রপতি সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। পরে তিনি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বঙ্গভবনে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর একটি সংক্ষিপ্ত ভাষণও দিবেন তিনি।’

এম/

আরো পড়ুন:

সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন, গরীবের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি 

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250